
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে অভিযান চালিয়ে আল্লাহর দান বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বেতকা চৌরাস্তা এলাকায় এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
আসিফ আল আজাদ জানান, বেকারিতে উৎপাদিত পাউরুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ও ওজন উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে বেকারির মালিক মোহাম্মদ আজিজুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে উৎপাদিত পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে উল্লেখ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গিবাড়ী থানা-পুলিশের একটি দল।
আসিফ আল আজাদ বলেন, জনস্বার্থে ও পণ্যের সঠিক মান নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘আমি অসুস্থ। সড়ক প্রশস্তকরণের বিষয়ে শাহজাহানের ঢাকার বাসায় গিয়েছি। সে কোনোভাবেই রাস্তার জায়গা দিতে রাজি হয়নি। তাই তার ভাইয়ের অনুমতি নিয়ে কয়েকটি গাছ কেটেছি। অনুমতি ছাড়া গাছ কাটার জন্য আমার ছেলেরা তার কাছে ক্ষমা চেয়েছে।’
৪ মিনিট আগে
সরোয়ার আলমগীর বলেন, ‘নির্বাচনের পর থেকে বলে আসছি—হালদা নদী আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য। এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হালদা নদী ও এর পরিবেশ রক্ষার প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস করা হবে না। বালি-মাটি উত্তোলন তো প্রশ্নই আসে না।’
১০ মিনিট আগে
রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ জন্য রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেছেন, রাজশাহীর চাষিরা মাছ উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন। যত দিন যাবে
১১ মিনিট আগে
তথ্যমন্ত্রী বলেন, তথ্য ভবনের মূল্য বৈশ্বিক মানদণ্ডে নিতে চায় সরকার। এ জন্য ভবনের অবকাঠামোগত মূল্যমানের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই কমপ্লেক্সে একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জ্ঞান আহরণের ক্ষেত্রে তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক
১৪ মিনিট আগে