
কয়েক দিন ধরে বিরোধী দলের সদস্যদের মধ্যে খুব অস্থিরতা লক্ষ করছেন বলে সংসদে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, ‘আমি খোঁজার চেষ্টা করেছি, কী কারণে অস্থিরতা। আমি একটি জিনিস খুঁজে পেয়েছি।...গত ১৮ মাস (অন্তর্বর্তী সরকারের সময়) যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না। এ কারণে অনেক সমস্যা হয়ে যাচ্ছে।’
আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রাজিব আহসান এসব কথা বলেন।
রাজিব আহসান বলেন, ‘গত ১৮ মাস যে সরকারটি ছিল, সেই সরকারটি কিন্তু আজকের যারা বিরোধীদলীয় নেতা আছে, সেই জামায়াতে ইসলামী এবং এনসিপি-সমর্থিত সরকার হিসেবে সবাই অভিহিত করেছে...।’
এ সময় বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। তখন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না। এ কারণে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আমি প্রমাণ দিয়ে দেখাতে পারব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তাঁর বক্তব্য আছে। তিনি একজনের সঙ্গে গল্প করছেন, বলছেন যেভাবে আমরা কাটিয়েছি। মন চেয়েছে প্রধান উপদেষ্টার বাসায় ঢুকে গেছি, মন চেয়েছে তাঁর বেডরুমে ঢুকে গেছি, মন চেয়েছে সচিবের রুমে ঢুকে গেছি। এখন তো আর সে সুবিধা পাওয়া যাচ্ছে না। সমস্যাটা এ জন্যই।’
ছাত্র আন্দোলনে শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় বিরোধী দলের নেতা, আমি ওনাকে খুবই পছন্দ করি, খুব সুন্দর কথা বলেন, আদবের সঙ্গে কথা বলেন। ১৪ এপ্রিল ২০২৬ তারিখে একটি অনুষ্ঠানে উনি বলেছেন, “১৪০০ শহীদের মধ্যে ১২০০ শহীদের বাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে”।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি গেজেটে ৮৪৪ জনের নাম। উনি ১৪০০ শহীদের মধ্যে ১২০০ বাসায় কীভাবে গেলেন? এটা তো আমি বুঝতে পারতেছি না। উনি যদি গিয়ে থাকেন কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা প্রকৃত সংখ্যাটা জানতে চাই।’
জবাবে যা বললেন বিরোধীদলীয় নেতা
মাগরিবের নামাজের বিরতির পর ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নৌপরিবহন প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাব দেন। তিনি বলেন, ‘আমি কোনো বানোয়াট কথা বলিনি। এ ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে, এখানে উপস্থিত অনেকে আমাদের সে প্রোফাইল পেয়েছেন। আমাদের ওয়েবসাইটে এটা অ্যাভেইলেবল। চেক এবং ক্রস চেক করে আমরা নিশ্চিত হওয়ার পর এ তালিকাগুলো করেছি।’

বিরোধী দলের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘খাল কেটে কুমির আনবেন না, এমন কাজ করবেন না, যাতে বাংলাদেশে আবার সে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’ আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সর্বশেষ সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে...
২ ঘণ্টা আগে
দেশে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে সুপারিশ দিতে আনুষ্ঠানিকভাবে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৩০ দিন...
৪ ঘণ্টা আগে
দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, বিদ্যমান যমুনা সেতু সংকীর্ণ চার লেনের হওয়ায় বিভিন্ন সময়ে যানজট হচ্ছে। যা নিরসনে যমুনা নদীর ওপর একটি বিকল্প সেতু নির্মাণ করা প্রয়োজন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে
৪ ঘণ্টা আগে