
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বাতামোড়াল নামক স্থান থেকে তাদের আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিদের মধ্যে নারী তিনজনসহ সাতজন পুরুষ। বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করছিল এসব নারী-পুরুষ। বিজিবির টহল দল তাদের আটক করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আনুমানিক ৬ মাস হতে ১ বছর আগে বিভিন্ন কাজের উদ্দেশে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে আজ শনিবার ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করে। আটক ব্যক্তিরা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানায় হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষে দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত এবং রেলওয়ে থানা ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা-পুলিশ।
২ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচকে কেন্দ্র করে মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে হরিণশিকারিদের গুলিতে জমির উদ্দিন নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজানের হলুদিয়া রাবারবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ খিরাম এলাকার বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে।
১৯ মিনিট আগে
গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর রিপন মিয়া (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
২৭ মিনিট আগে