
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে মৌলভীবাজারে কোরবানির জন্য ৮০ হাজারেরও বেশি দেশীয় গবাদিপশু প্রস্তুত করা হচ্ছে। জেলার সাতটি উপজেলায় খামারিরা ইতিমধ্যে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন। ঈদের এখনো প্রায় তিন সপ্তাহ বাকি থাকলেও দূরদূরান্ত থেকে পাইকাররা আসতে শুরু করেছেন।
স্থানীয় খামারিরা জানান, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গোখাদ্যের দাম অনেক বেড়েছে, ফলে পশু পালনের ব্যয়ও বেড়েছে। বড়, মাঝারি ও ছোট আকারের গরু প্রস্তুত করা হলেও ক্রেতাদের আগ্রহ বেশি মাঝারি আকারের গরুতে। তবে এখনো অধিকাংশ গরু হাটে তোলা হয়নি, আগামী কিছুদিনের মধ্যেই হাটে তুলবেন বলে জানান তাঁরা।
গত বছর যে গরুটি ১ লাখ টাকায় বিক্রি হয়েছিল, এবার সেটির দাম ৫ থেকে ১০ হাজার টাকা বেশি হতে পারে বলে মনে করছেন বিক্রেতারা। খামারিরা আশা করছেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ না করলে এ বছর দেশীয় গরুর ভালো দাম মিলবে।
জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, মৌলভীবাজারে এ বছর কোরবানির পশুর চাহিদা ৭৯ হাজার ৯২৯টি হলেও প্রস্তুত করা হয়েছে ৮০ হাজার ৬৩৭টি পশু। এর মধ্যে রয়েছে ৪৬ হাজার ৫৮০টি গরু, ১ হাজার ২৭২টি মহিষ, ২৮ হাজার ৬২২টি ছাগল ও ৪ হাজার ১৬৩টি ভেড়া। জেলায় নিবন্ধিত খামারির সংখ্যা ৭ হাজার ৩৭২।
সরেজমিনে জেলার আদমপুর, টেংরা, ব্রাহ্মণবাজার, শমশেরনগর ও ভৈরববাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের হাটবারে পশু উঠতে শুরু করেছে। এসব বাজারে কৃষকেরা স্থানীয় পাইকারদের কাছে গরু বিক্রি করছেন আর স্থানীয় পাইকাররা তা জেলার বড় পাইকারদের কাছে বিক্রি করছেন। ঈদের আগের দিনগুলোতে বিক্রি সবচেয়ে বেশি হবে বলে জানান ব্যবসায়ীরা।
জেলার কমলগঞ্জ উপজেলার খামারি সৈয়দ উল্লাহ বলেন, ‘আমার খামারে ২৫টি গরু রয়েছে। এগুলো কোরবানির জন্য প্রস্তুত করেছি। অনেক সময় পাইকাররা বাড়িতে এসে গরু কিনে নিয়ে যান। গরুর খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার গরুর দাম কিছুটা বেশি।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলায় কোরবানির পশুর চাহিদার চেয়ে প্রায় ৭০০ গরু বেশি রয়েছে। আরও অনেক কৃষকের একটি-দুটি করে পশু রয়েছে, সেগুলো ছাড়াও। তাই কোরবানির পশুর কোনো সংকট হবে না।’

রাজধানীর পল্লবী এলাকার একটি বাড়িতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় আকস্মিক কালবৈশাখীতে মাঠের পর মাঠ পাকা বোরো ধান লন্ডভন্ড হয়ে পড়েছে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে ধানগাছ মাটিতে লুটিয়ে পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বছরের প্রধান ফসল ঘরে তোলার আগমুহূর্তে এমন দুর্যোগে অনেক কৃষকের স্বপ্ন ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
২৯ মিনিট আগে
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থী মো. আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অন্য এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে পাবনার বেড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকেরা।
১ ঘণ্টা আগে