
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।

রাজনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রায় ছয় বছর ধরে ভেটেরিনারি সার্জন নেই। প্রয়োজনীয় ভেটেরিনারি চিকিৎসকের অভাবে গবাদিপশুর যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ কৃষক ও খামারিরা।

পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন প্রান্তিক খামারিরা। ফিডের দাম কমানোর আল্টিমেটাম দিয়ে ৩০ আগস্টের মধ্যে দাবি না মানলে ১ সেপ্টেম্বর আবারও আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।

বগুড়ার শেরপুরে লিজ নেওয়া একটি পুকুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে অন্তত ৬০ মণ মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। খামারকান্দি ইউনিয়নের ছুতারপাড়া গ্রামের মৎস্যচাষি আবদুল মজিদের দাবি, এতে তাঁর প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ অভিযোগ তদন্ত করছে।