ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। জেলার ৪টি আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে আছেন।
মৌলভীবাজার-১ আসেনে মোট ভোট কেন্দ্র ১১৩টি। এর মধ্যে ১৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নাসির উদ্দীন আহমেদ ধানের শীষ প্রতীকে ১১০২০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৮০৮২ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১০৩টি। এর মধ্যে ৫১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী
মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে ৩০৮১০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে ২৫৭৪৭ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-৩ রাজনগর ও সদর উপজেলা সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১৭৫টি। এর মধ্যে ৩২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নাসের রহমান ধানের শীষ প্রতীকে ২৬৬২৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীকে ১৪২০২ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১৬৩ টি। এর মধ্যে ২০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১৯৮৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে ৫৭১৭ ভোট পেয়েছেন।
চারটি আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।

সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির অভিনন্দন জানিয়েছেন বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে।
০১ জানুয়ারি ১৯৭০
নওগাঁ জেলায় মোট ছয়টি সংসদীয় আসনের প্রাপ্ত কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে সব কটিতেই বিএনপি প্রার্থীরা জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন। নওগাঁ-১ (সংসদীয় আসন নং ৪৬) আসনে মোট ১৬৬ কেন্দ্রের মধ্যে ৬৪টির ফলাফলে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ৭৭ হাজার ৫১৮ ভোটে এগিয়ে আছেন।
৯ মিনিট আগে
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও এই আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। চকরিয়া ও পেকুয়া উপজেলা প্রশাসনের প্রকাশিত বেসরকারি ফলাফল সূত্রে এই তথ্য জানা গেছে।
১৫ মিনিট আগে
পাবনা-৫ আসনে মোট ১৬৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টির প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ধানের শীষ প্রতীকে ৭৪,০৩৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
১৭ মিনিট আগে