মৌলভীবাজারের সীমান্ত এলাকা থেকে নারী, শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের জুড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।
এ নিয়ে চলতি মাসে জেলার কমলগঞ্জ, বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলা সীমান্ত থেকে পুশ ইনের শিকার ৩১১ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, আজ শুক্রবার সকালে জুড়ীর রাজকি সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ১০ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রাজকি বিওপি ক্যাম্পে নিয়ে আসা হয়।
বিজিবির রাজকি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হাশেম জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের সীমান্তবর্তী পাঁচ উপজেলার সঙ্গে ভারতের সীমানা রয়েছে ২৭১ দশমিক ৮৮ কিলোমিটার। এর মধ্যে বেশির ভাগ জায়গা দুর্গম পাহাড় ও জঙ্গল। সেখানে রাতের অন্ধকারে বিএসএফ পুশ ইন করছে।
জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা সীমান্ত ঘুরে দেখা গেছে, বেশির ভাগ এলাকা দুর্গম পাহাড় ও জঙ্গলে ভরপুর। দিনের বেলা এসব এলাকায় মানুষের আনাগোনা থাকে একেবারে কম। সন্ধ্যা নামলে সেখানে বাড়ে পুশ ইনের আশঙ্কা। সীমান্তবর্তী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএসএফের পুশ ইনের ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ। বিশেষ করে রাতের বেলা এমন ঘটনার কারণে আতঙ্কে থাকেন তাঁরা।
বিজিবি সূত্র জানায়, ভারতের পুশ ইন ঠেকাতে বিজিবির পক্ষ থেকে মৌলভীবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে পুশ ইন ঠেকানো যাচ্ছে না। পাহাড় ও দুর্গম এলাকা থাকায় রাতের আঁধারে পুশ ইন করছে বিএসএফ। এমন কর্মকাণ্ড ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাচৌকিতে বিজিবির সদস্যসংখ্যা ও টহল বাড়ানো হয়েছে।
এ নিয়ে কথা হলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘পুশ ইন ঠেকাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের বিজিবির সব সদস্য কাজ করছেন। পাহাড়ে ঘন জঙ্গলের এলাকা দিয়ে পুশ ইনের ঘটনা ঘটছে। ঘন জঙ্গল থাকায় ১৫০-২০০ ফুটের বেশি দেখা যায় না। সেই সুযোগ কাজে লাগিয়ে পুশ ইন করছে। আমরা যাদের আটক করেছি, তারা সবাই বাংলাদেশি। তবে এভাবে তাদের পাঠানো উচিত হচ্ছে না।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৬ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে