
মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেটের ট্রেনযাত্রীদের চলমান আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়ার ব্যানারে জংশন স্টেশন প্ল্যাটফর্মে শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘণ্টা আটকে রাখেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।
ট্রেন আটকের খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের মাধ্যমে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ মহিউদ্দিন আরিফের সঙ্গে আন্দোলনকারীদের মোবাইলে কথা হয়। এ সময় ইউএনও মো. মহিউদ্দিন, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক, রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর হোসেন, স্টেশনমাস্টার রোমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আট দফা দাবির বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন আরিফকে মোবাইলে অবহিত করেন নেতৃবৃন্দ। আলোচনার একপর্যায়ে আগামী ১৫ দিনের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন রেলের ওই কর্মকর্তা। তখন জনদুর্ভোগের কথা চিন্তা করে ধর্মঘট প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচিতে বক্তারা আট দফা দাবি তুলে ধরে তা মেনে নিতে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। দাবিগুলো হচ্ছে, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু, সিলেট-আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা, সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু, সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো চালু, কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানো ও কালোবাজারি বন্ধসহ সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রাবিরতি বন্ধ এবং সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন ও যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন।
আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম সভাপতিত্ব করেন। কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, আট দফা দাবি বাস্তবায়ন সিলেটের সমন্বয়ক আমিন উদ্দিন প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রায় তিন মাস ধরে শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এই আন্দোলনে কোনো ধরনের প্রতিকার না করায় আমরা কঠোর আন্দোলন করেছি। রেল যোগাযোগের ক্ষেত্রে সিলেট বিভাগ সব সময় বৈষম্যের শিকার হচ্ছে। সিলেট বিভাগের রেললাইন সবচেয়ে বেশি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। এ অঞ্চলের ট্রেনগুলোর ইঞ্জিন ও বগির অবস্থা খুবই নাজুক। পথে পথে প্রায়ই ইঞ্জিন নষ্ট হয়। এতে যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তি পোহান। সারা দেশের তুলনায় সিলেট বিভাগ উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অথচ রেল বিভাগ আয়ের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি আট দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করেন, শুধু অবস্থান ধর্মঘট নয় আগামীতে গোটা সিলেটজুড়ে রেল অবরোধের ডাক দেওয়া হবে।’
উল্লেখ্য, ইতিমধ্যে কুলাউড়া জংশন স্টেশনসহ বিভিন্ন বন্ধ রেলস্টেশনে, সিলেট রেলস্টেশন, শ্রীমঙ্গল, ভাটেরা, টিলাগাঁও, লংলা রেলস্টেশন এবং সর্বশেষ কুলাউড়া জংশন স্টেশনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। দাবি আদায়ে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দেওয়া হয়।
এ বিষয়ে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, আট দফা দাবি নিয়ে ট্রেনের যাত্রীরা আন্দোলন করে আসছেন। আজ স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনকে আটকে দেওয়া হয়। পরে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলে তাঁদের দাবি আদায়ের আশ্বস্ত করেন।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের সঙ্গে আন্দোলনকারীদের মোবাইল ফোনে কথা বলিয়ে দিই। পরে তাঁদের দাবিগুলো রেল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।’

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৩ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৪ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৭ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে