
মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মো. শিহাব উদ্দিন (৮) নামে এক শিশু প্রাণ হারিয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া কবরস্থান পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত শিহাব উদ্দিন মানিকদিয়া কবরস্থান পাড়ার কৃষক ওসমান গনির ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করত।
স্থানীয় লোকজন জানায়, শিহাব তার কয়েকজন বন্ধুর সঙ্গে একটি দেয়ালের ওপর বসে গল্প করছিল। দেয়ালের পাশে ট্রাক্টর দিয়ে জমি চাষ চলছিল। শিহাব হঠাৎ দেয়াল থেকে পড়ে ট্রাক্টরের নিচে পড়ে যায়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তথ্য নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ দুপুরে সাব্বির বিন শামসকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১-এ হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. আলাউদ্দিন তা নামঞ্জুর করে তাঁকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ মিনিট আগে
রাজধানীতে একটি বাসা থেকে সাত টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির মাথা পাওয়া যায়নি। রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে আজ রোববার দুপুর দেড়টার দিকে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে
বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা থানচির রেমাক্রী ইউনিয়নের কয়েকটি গ্রামে হাম-রুবেলা রোগে আক্রান্ত হয়েছে অন্তত ৮৪টি শিশু। আক্রান্ত শিশুদের সবাই স্কুলপড়ুয়া বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্বাস্থ্য বিভাগ জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে এবং আক্রান্ত এলাকায় অস্থায়ী চিকিৎসা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া..
১ ঘণ্টা আগে
সুজানগর চা বাগানে বন্য শূকরসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের মাংস ভাগাভাগি নিয়ে স্থানীয় শিকারিদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শনিবার ওই এলাকায় অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে