গোপালগঞ্জ-১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে মোট ১৩৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৬টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মাদ আবদুল হামীদ ১ হাজার ৯৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের আশ্রাফুল আলম পেয়েছেন ৮৩৭ ভোট। ট্রাক প্রতীকের মো. কাবির মিয়া পেয়েছেন ২৬৭ ভোট এবং ধানের শীষ প্রতীকের সেমিমুজ্জামান মোল্যা পেয়েছেন ২২৭ ভোট।
প্রাপ্ত কেন্দ্রগুলোর ফলাফল অনুযায়ী এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বর্তমানে শীর্ষে অবস্থান করছেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেটসংলগ্ন চারটি রেস্তোরাঁয় আজ সোমবার বিকেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ অভিযান চালান।
২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মীম (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় নূরানি মাদ্রাসার ছাত্রী।
৬ মিনিট আগে
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাঁওড়ের মাছ বিক্রির সরকারি অর্থ আত্মসাতের মামলায় সাবেক বাঁওড় ব্যবস্থাপক মোল্যা নুরুল আবছারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ১৯ লাখ ৮৭ হাজার ৬৬৩ টাকা জরিমানা করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগে
সাত মাসের মধ্যে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়িয়ে সরকার ‘হ্যাটট্রিক’ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, ‘সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই সরকার দাম বাড়িয়েছে, যাতে বিরোধী দলের জবাবদিহির মুখে পড়তে না হয়।’
২১ মিনিট আগে