
মেহেরপুর সদর উপজেলায় বিলে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশু-কিশোরীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার রাজনগর গ্রামে মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত চার বোন হলো ফাতেমা (১৪), মিম (১৪), রাফিয়া (১০) ও আলসিয়া (১০)। তারা রাজনগর গ্রামের দুই ভাই আব্দুস সামাদ ও শাহারুল ইসলামের চার সন্তান। এর মধ্যে ফাতেমা ও রাফিয়া আব্দুস সামাদের মেয়ে এবং মিম ও আলসিয়া শাহারুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার বোন একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে চার বোনের লাশ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
৪ মিনিট আগে
রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।
২০ মিনিট আগে
রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্পসংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে তিন সপ্তাহে তৃতীয় দফায় ধস দেখা দিয়েছে। সোমবার রাতে কাঁচকোল এলাকায় নতুন করে ৩০ মিটার অংশ ধসে পড়ে। পাউবো জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করেছে; এদিকে ব্রহ্মপুত্রের পানি সতর্কসীমার দিকে বাড়ছে।
১ ঘণ্টা আগে