
শরতের নীল আকাশে সাদা মেঘ যেমন মুগ্ধতা ছড়ায়, তেমন নদী-নালা, খাল,-বিলসহ বিভিন্ন জায়গায় শোভা বর্ধন করে কাশফুল। কাশফুলের অপরূপ এই শুভ্র সৌন্দর্য চোখে পড়ে মেহেরপুরের গাংনী উপজেলায়ও। আর কাশফুলের এই অসাধারণ দৃশ্য উপভোগ করত এসব জায়গায় ভিড় করছে সৌন্দর্যপিয়াসী মানুষ। মনের আনন্দে কাশফুলের সঙ্গে ছবি তুলছে তারা।
তেরাইল মাঠে ছবি তুলতে আসা মো. হাবিবুর রহমান বলেন, ‘কাশফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। বাতাসে যখন সাদা কাশফুলগুলো দোলা দেয়, তখন দেখতে সত্যিই অসাধারণ লাগে। আর এই কাশফুলের মধ্যে ছবি তুলতেও ভালো লাগে। তাই বন্ধুরা মিলে ছবি তুলতে এসেছি।’
করমদী গ্রামের মোহাম্মদ এজাজ আহমেদ নামে এক ব্যক্তি বলেন, ‘নীল আকাশে সাদা মেঘের ভেলা যেমন মনকে দোলা দেয়, তেমনি বাতাস সাদা কাশফুলকে নাড়িয়ে দেওয়ার দৃশ্যও মনকে আকৃষ্ট করে। তবে নগরায়ণের ফলে দিনে দিনে হারিয়ে যাচ্ছে এই সৌন্দর্য। প্রকৃতির এই সুন্দর বিষয়গুলো টিকিয়ে রাখা আমাদের সবার কর্তব্য।’
ডি জে এম সি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহিনুজ্জামান বলেন, কাশফুল যখন দেখি, তখন মনে হয় সৃষ্টিকর্তা কী অপরূপ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছেন এই প্রকৃতিকে। রাস্তার ধারে কাশফুল যেন সেই ছোট্টবেলার কথা মনে করিয়ে দেয়। এখন উপজেলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কাশফুল। আর এর সৌন্দর্য দেখতে ও ছবি তোলার জন্য ভিড় করছেন তরুণ-তরুণীরা।

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
২ ঘণ্টা আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৫ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৫ ঘণ্টা আগে