কাশফুল

শরতে অ্যালার্জি দূরে রাখতে ঘর পরিচ্ছন্ন করার উপায় জেনে নিন
শরতে বাতাসে কাশফুলের রেণু ভেসে বেড়ায়। তা ছাড়া এ সময় বাতাস শুষ্ক থাকায় তাতে ধূলিকণাও থাকে প্রচুর। অর্থাৎ এ সময় বাতাসে অ্যালার্জি তৈরির উপাদান অ্যালার্জেনের পরিমাণ বেশি থাকে। যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁরা এ সময়টায় শারীরিক সমস্যায় ভোগেন বেশি।

শুভ্রতার চাদরে মোড়া দিয়াবাড়ি: শরতের আমেজে নগরবাসীর ভিড়
শরতের স্নিগ্ধতা যেন ছুঁয়েছে প্রকৃতির প্রতিটি কোণে...আর সেই শুভ্রতার প্রতীক কাশফুলে ভরে উঠেছে ঢাকার চারপাশজুড়ে। চারদিকে শুধু সাদা আর সাদা—যেন শুভ্রতার এক বিশাল চাদর বিছানো। শরীর-মন জুড়িয়ে দেওয়া ফুরফুরে বাতাসে সেই কাশফুল দুলছে আপন মনে।

কাশফুলে সেজেছে বরিশালের বিসিক এলাকা, ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা
বরিশালের বিসিক এলাকা জুড়ে এখন সারি সারি কাশফুলে ভরে উঠেছে প্রকৃতি। নীল আকাশ, সাদা মেঘ আর দোল খাওয়া কাশফুলের সৌন্দর্যে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই মুগ্ধ হচ্ছেন এ দৃশ্যে। কেউ ছবি তুলছেন, কেউ উপভোগ করছেন শান্ত পরিবেশ। তবে অপ্রীতিকর আচরণে সৌন্দর্য নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।

শরতের শেষ কাশফুল
ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে চলেছে শরৎ। কাশফুলের যৌবনেও পড়ছে ভাটা। তারপরেও শরৎ মানেই নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের নিচে খানিক ধূসর কাশফুলের জন্য মন উড়ু উড়ু করবেই। সেই উড়ু উড়ু ভাব কাটাতে এক পড়ন্ত দুপুরে মোটরসাইকেলে সওয়ার হয়ে ছুটে চললাম ধামরাই উপজেলার কাইজ্জার চর—ঢাকার একেবারে পাশে।











