
মেহেরপুর সদর উপজেলার দুটি স্থানে আলাদাভাবে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৫ হাজার ৮০০ লিটার ডিজেল উদ্ধার করেছে পুলিশ ও জেলা প্রশাসন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের ফারাবি ট্রেডার্সে অবৈধভাবে ডিজেল মজুত রাখার খবর পেয়ে সেখানে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় আবু সুফিয়ান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সুরত আলীর ছেলে এবং ফারাবি ট্রেডার্সের স্বত্বাধিকারী। অভিযানে তাঁর বসতবাড়ি থেকে ২৭টি ব্যারেলে সংরক্ষিত প্রায় ৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবু সুফিয়ান অবৈধভাবে ডিজেল মজুত করেছিলেন। দাম বাড়লে তা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি তেলগুলো সংরক্ষণ করে রেখেছিলেন। তেলের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। উদ্ধার করা ডিজেল জব্দ করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
এদিকে সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে অবৈধভাবে মজুত রাখা আরও ৮০০ লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ সময় তেল মজুতকারী মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়। তিনি ফতেপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন্তামুল হক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফতেপুর গ্রামে মোয়াজ্জেম হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বসতবাড়ি থেকে চারটি ব্যারেলে রাখা ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে মজুত করে বিক্রির উদ্দেশ্যে এসব তেল সংরক্ষণ করা হয়েছিল।
পরে উদ্ধার করা ডিজেল ও আটক ব্যক্তিকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
ওসি হুমায়ুন কবির বলেন, উদ্ধার করা ডিজেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে নিয়মিত মামলা করা হয়েছে।

ঈদের ১১ দিন পরও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মানবিক সহায়তার নগদ ১০ লাখ টাকাসহ শাড়ি-লুঙ্গি বিতরণ না করার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার সর্বত্র চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
৯ মিনিট আগে
ভুক্তভোগীরা জানান, কয়েক মাস ধরে খুলনার রূপসা থানার চর রূপসা গ্রামের রোকন হাওলাদারের ছেলে মুসফিকুর রহমান ইমন (২০), রামনগর গ্রামের ইসরাফিল মোল্লার ছেলে রাকিব হাসান (১৯), রাজশাহী সিটি করপোরেশনের চন্দ্রিমা থানার হাফিজুল খাঁ (৪৫) এবং ঢাকা জেলার সাভারের বাবুল আহমেদের ছেলে পলাশ হোসেন (২৮) লিবিয়ায় জিম্মি
১৩ মিনিট আগে
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহায়তায় ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছে দুটি পরিবার। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিমা দাবির অর্থ হস্তান্তরের মাধ্যমে...
২৫ মিনিট আগে
শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে দুটি প্যানেল মুখোমুখি লড়াইয়ে নামছে। পরিচালনা পরিষদের ২০টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া দুজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মনোনয়নপত্র দাখিল শেষে নির্বাচনের
১ ঘণ্টা আগে