
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর বাজারে গরুবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ১০ জন আহত হন।
নিহত উজ্জ্বল হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের ইসমাইল হোসেন (৪৫), সাবদার আলী (৫০), রফিকুল ইসলাম (৫০), চকশ্যামনগরের কোবির হোসেন (৫০), ওসমান আলী (৪৮), ইসরাফিল হোসেন (৫০), যাদবপুরের নাজমুল হোসেন (৩৫), বামনপাড়ার রাজা হোসেন (৪০), শহিদুল ইসলাম (৩৫) এবং রাধাকান্তপুর গ্রামের লিটন আহমেদ (৩৫)।
আহত শহিদুল ইসলাম বলেন, ‘মেহেরপুর থেকে ট্রলিতে গরু নিয়ে আমরা ১০ জন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পশুর হাটে যাচ্ছিলাম। যাওয়ার পথে রাইপুর বাজারে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’
প্রত্যক্ষদর্শী মুজাহিদুল ইসলাম বলেন, বাজারে দাঁড়িয়ে থাকার সময় একটি গরুবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রলিতে থাকা লোকজন ও গরু গাড়ির নিচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ট্রলিটি উঁচু করে আহত ব্যক্তিদের বের করেন এবং গরুগুলোকে দড়ি কেটে উদ্ধার করেন। আহত ব্যক্তিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
রাইপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সারগিদুল ইসলাম বলেন, গরুবোঝাই একটি গাড়ি উল্টে অনেকে আহত হয়েছেন এবং একজন মারা গেছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, উজ্জ্বল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাঁর মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, গরুবোঝাই ট্রলি উল্টে উজ্জ্বল হোসেন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৪০ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে