
রাজধানীর তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তে মো. রিত্তিক হাসান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, রিত্তিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে তুরাগ থানা-পুলিশের একটি দল ধউর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উত্তরা ইউনিভার্সিটির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তুরাগ থানা-পুলিশ জানায়, থানায় দায়ের করা ওই মামলায় এজাহারনামীয় আসামিদের পাশাপাশি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে তুরাগের ১৫ নম্বর সেক্টরের ৩ নম্বর ব্রিজে সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ আনা হয়।
মামলাটি তদন্তকালে এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও অনুসন্ধানের ভিত্তিতে রিত্তিক হাসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তুরাগ এলাকায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়।
গ্রেপ্তার রিত্তিককে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত ও পরিমাপে কারচুপি ঠেকাতে জয়পুরহাটে পেট্রোল পাম্পগুলোয় যৌথ তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
১ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। জেলা পিপি কাইমুল হক রিংকু বলেছেন, বিচার আবেগের ভিত্তিতে নয়, আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে।
৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে আলম এশিয়া নামে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
১৭ মিনিট আগে