মেহেরপুরের মুজিবনগরে ট্রাকচাপায় নাবিল হোসেন (১০) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাবিল হোসেন উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুপুরে খাবার খাওয়ার জন্য মাদ্রাসা থেকে বাড়িতে যায় নাবিল। খাবার খেয়ে সাইকেল নিয়ে মাদ্রাসার উদ্দেশে রওনা হয়। এ সময় মুজিবনগর-মেহেরপুর সড়কের আহমদ হুজুরের বাড়ির নিকট পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সাইকেলটির। এতে নাবিল সড়কে ছিটকে পড়ে। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগোয়ান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বলেন, নাবিল হোসেন সাইকেলে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শৈলেন্দ্র নাথ বাইন নামে এক আওয়ামী লীগ নেতা। আজ রোববার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
২ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের করল এলাকার পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৪২ বছর।
৯ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী (পাথরবাহী) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ শেখ নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বিষয়টি জানান।
২১ মিনিট আগে