মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর থানায় মামলাটি করেন আহত বাউলশিল্পী আব্দুল আলিম। তিনি শিবালয় উপজেলার শাকরাইল এলাকার মো. ইউসুফ আলী ছেলে।
মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে গতকাল রোববার সকালে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেন তাঁর অনুসারীরা। কর্মসূচি শুরুর একটু পরেই হামলা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনায় আহত বাউল আব্দুল আলিম মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এ ছাড়া হামলার ঘটনায় রোববার পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্মীয় কটূক্তির অভিযোগে আবুল সরকারের ফাঁসির দাবিতে রোববার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন একদল লোক। বিক্ষোভ শেষে তাঁরা মিছিল নিয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠের পাশে শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হন। এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে শহীদ রফিক সড়কে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে পূর্বঘোষিত মানববন্ধনের প্রস্তুতি নিতে বেশ কয়েকজন বাউল ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে মিছিলের লোকজন মানববন্ধনে আসা বাউলশিল্পীদের ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আবুল সরকারের পক্ষের তিনজনসহ অন্তত চারজন আহত হন।

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কৌশলে জমির চৌহদ্দি (সীমানা) পরিবর্তন করে সরকারি খাস জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে মিলন কান্তি দাশের বিরুদ্ধে। জালিয়াতির মাধ্যমে সীমানা বাড়িয়ে উচ্ছেদের উদ্দেশ্যে আদালতে মামলা করেন তিনি। মামলায় মিলন হেরে যান।
১ ঘণ্টা আগে
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার (২৯ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশন
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভীবাড়ির সামনে থেকে স্থান
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে গ্যাস ছড়িয়ে
৪ ঘণ্টা আগে