
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে উত্তোলনকারীদের ধাওয়া দিয়েছে এলাকাবাসী। রোববার বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পারুরিয়া চর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তারা দুটি বাল্কহেড জব্দ করে।
স্থানীয়রা জানান, বর্ষা ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে যমুনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে একটি তিনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
জানা গেছে, সরকারিভাবে বাঘুটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাহাতপুর এলাকায় বালু উত্তোলনের ইজারা দেওয়া হয়েছে। তবে ইজারাকৃত স্থানে বালু না কেটে উত্তোলনকারীরা ৬ নম্বর ওয়ার্ডের পারুরিয়া চর এলাকায় বাল্কহেড বসিয়ে অবৈধভাবে বালু তুলছিল। খবর পেয়ে এলাকাবাসী একত্র হয়ে তাদের ধাওয়া দেয় এবং দুটি বাল্কহেড জব্দ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এর আগেও এভাবে বালু কাটা হয়েছে। এতে নদীভাঙনে বসতঘর, মসজিদ ও কবরস্থান হারাতে হয়েছে। এখন আবার সেই অপচেষ্টা চলছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস হোসেন বলেন, ইজারা দেওয়া হয়েছে ৩ নম্বর ওয়ার্ডে। অথচ তারা ৬ নম্বর ওয়ার্ডে এসে বালু তুলছিল। এর ফলে পারুরিয়া গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, যেখানে ইজারা দেওয়া হয়েছে, সেখানেই বালু কাটার অনুমতি আছে। অন্য কোনো জায়গায় বালু উত্তোলন বৈধ নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে