
মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দীপক দেবনাথ (২১) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের বলড়া ইউনিয়নের আমিন ব্রিকস-সংলগ্ন পিপুলিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বলড়া আমিন ব্রিকস-সংলগ্ন সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন আহত হন। আহতরা হলেন—চালা ইউনিয়নের রাজরা (লাউতা) গ্রামের দিলীপ দেবনাথের ছেলে দীপক দেবনাথ (২১), বলড়া ইউনিয়নের আদাসুরি গ্রামের দেলোয়ারের ছেলে সিয়াম (১৯) ও জলিলের ছেলে আব্দুল্লাহ (২৪)। স্থানীয়রা উদ্ধার করে তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক গুরুতর আহত দীপককে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে রেফার করেন। পরে সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দীপকের আত্মীয় রাজরা (লাউতা) গ্রামের সুব্রত জানান, এনজিওতে চাকরি হয়েছিল দীপকের। ফিল্ডে কাজ করবে, তাই কয়েক মাস আগে মোটরসাইকেল চালানো শিখেছে। শুক্রবার সন্ধ্যায় ৮০ সিসির ছোট মোটরসাইকেল চালিয়ে বলড়া যাচ্ছিলেন দীপক। বিপরীত দিক থেকে দ্রুতগতির মোটরসাইকেল এসে আঘাত করলে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পান তিনি। হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে