
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪১ কেজি ওজনের একটি বাগাড় মাছ। পরে মাছটি ৫৩ হাজার টাকায় কিনে নিয়েছেন স্থানীয় এক সৌদিপ্রবাসী। বিশাল আকৃতির মাছটি দেখতে বাঘুটিয়া চর বাজারে ভিড় করেন উৎসুক মানুষ।
গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর এলাকার যমুনা নদীতে মাছটি ধরা পড়ে। জেলে মো. আসিফ মিয়া, মো. ওহাব মোল্লা ও মো. মতিন শেখ মাছটি ধরে সকালে বাঘুটিয়া চর বাজারে নিয়ে আসেন।

বাজারের মাছ ব্যবসায়ীরা জানান, মাছটি বাজারে আনার পরপরই সেটি দেখতে মানুষের ভিড় জমে যায়। পরে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ৪১ কেজি। বাঘুটিয়া চর এলাকার সৌদিপ্রবাসী মো. জাকির হোসাইন প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৩ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে ঘোড়ার গাড়িতে করে মাছটি নিয়ে যাওয়া হয়।
মাছটি ধরে ভালো দাম পাওয়ায় আনন্দ প্রকাশ করেন জেলেরা। তাঁদের কাছে এত বড় বাগাড় মাছ ধরা পড়ার ঘটনাটিও ছিল আনন্দের।
দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী বলেন, বন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বাগাড় মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, ‘বাগাড় মাছ ধরা পড়ার তথ্য আমার জানা নেই। বন অধিদপ্তর বাগাড়কে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করেছে। তাই এ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য বিভাগ থেকেও জেলেদের এ মাছ না ধরতে নিষেধ করা হয়।’

বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) ।
৫ মিনিট আগে
বগুড়ায় হাতে চাকু নিয়ে টিকটক ভিডিও এবং পিস্তলের ছবি ফেসবুকে পোস্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার দুজন হলেন এরিন আহম্মেদ সুইট (১৯) ও তাঁর সহযোগী মিরাজুল ইসলাম (১৯)। তাঁরা শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের ব
৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে সমষপুর ফ্লাইওভারের ঢালে দুর্ঘটনাটি ঘটে। নিহত ফারদিন শ্রীনগর ইউনিয়নের হরপাড়া এলাকার মিলনের ছেলে। আহত মিঠু শ্রীনগর ইউনিয়নের বাঁশপট্টি
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ চুয়েটের ভিসিকে নিয়ে মন্তব্য করেন। উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে তাঁকে শিক্ষার্থী ও শিক্ষক—কেউ চান না বলেও উল্লেখ করেন হাসনাত।
২৪ মিনিট আগে