
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কাজ তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে জেলার দায়িত্ব বণ্টন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সমন্বয় করবেন।
মন্ত্রীদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ রাজশাহী ও নাটোর; আবু জাফর মো. জাহিদ হোসেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়; আব্দুল আউয়াল মিন্টু লক্ষ্মীপুর; নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গা; খন্দকার আবদুল মুক্তাদির হবিগঞ্জ, আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার; মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি চট্টগ্রাম, এম রশিদুজ্জামান মিল্লাত শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা; আসাদুল হাবিব দুলু ঠাকুরগাঁও, দিনাজপুর; মো. আসাদুজ্জামান খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট; জাকারিয়া তাহের ফেনী, নোয়াখালী; সরদার সাখাওয়াত হোসেন বকুল মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ; সাচিং প্রু কক্সবাজার জেলার দায়িত্ব পেয়েছেন।
প্রতিমন্ত্রীদের মধ্যে মো. শরীফুল আলম টাঙ্গাইল, নরসিংদী; শামা ওবায়েদ ইসলাম মাদারীপুর, শরীয়তপুর; অনিদ্য ইসলাম অমিত মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ; আব্দুল বারী বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ; সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা; মীর মোহাম্মদ হেলাল উদ্দিন খাগড়াছড়ি, বান্দরবান, বাঙামাটি; হাবিবুর রশিদ গাজীপুর, নারায়ণগঞ্জ; মো. রাজীব আহসান বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর; মীর শাহে আলম রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম; ফারজানা শারমিন সিরাজগঞ্জ, পাবনা; শেখ ফরিদুল ইসলাম যশোর, মাগুরা, নড়াইল; ইয়াসের খান চৌধুরী জামালপুর, কিশোরগঞ্জ; আহমেদ সোহেল মঞ্জুর বরিশাল, ভোলা, ঝালকাঠি এবং মোহাম্মদ শামীম কায়সার জয়পুরহাট, নওগাঁ জেলার দায়িত্ব পেয়েছেন।
হুইপদের মধ্যে মো. জি কে গউস সিলেট, সুনামগঞ্জ; মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ এবং এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর জেলার দায়িত্ব পেয়েছেন।

দেশের বিভিন্ন কারাগারে বন্দী মায়েদের সঙ্গে ৩ শতাধিক শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ অনুযায়ী ওই প্রতিবেদন দেওয়া হয়...
২ ঘণ্টা আগে
আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরটি চালু হলে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে।
২ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত ৭৬ লাখ ৬৩ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির নেতা মো. শাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী নাজিয়া হাসান ডালিয়ার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে মব সহিংসতায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ সময়ে সারা দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ১৭ জন নিহত এবং ১ হাজার ২২৭ জনের অধিক মানুষ আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) চলতি বছরের জুলাই থেকে স
২ ঘণ্টা আগে