
চেকের মামলায় দণ্ডিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বাউফল থানা-পুলিশ। আজাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন-অর-রশিদ খানের আপন ভাই।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুনের ভাই আবুল কালাম আজাদকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি চেকের মামলায় দন্ডপ্রাপ্ত আসামি। বরিশালের একটি আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৮ লাখ টাকা জরিমানা করেন। ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, হারুন-অর-রশিদ খান ববিতে ভিসি থাকাকালীন তাঁর আপন ভাই, বোন, ভাগ্নেসহ বাউফলের শতাধিক আত্মীয়কে নিয়োগ দিয়ে পারিবারিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছিলেন। আবুল কালাম আজাদ ভাইয়ের কারণে তৎকালীন সময়ে কেয়ারটেকার পদে নিয়োগ পেয়ে পদোন্নতিজনিত কারণে এখন প্রশাসনিক কর্মকর্তা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম সেরনিয়াবাত বলেন, তাঁর দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ ছুটি নেননি। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অফিসেও আসেননি। কেন আসেননি, এখনো জানা যায়নি। এ ব্যাপারে ববির প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, তাঁরা প্রশাসনিকভাবে এ ধরনের কোনো তথ্য পাননি।

ছয় ঘণ্টা পর চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার থেকে নামলেন যুবক। স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে যুবককে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি নিজেই নিচে নামেন। এরপর মো. তানজীব নামে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়
৪ মিনিট আগে
সুনামগঞ্জে ওয়ারিশ আলী হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এ রায়ে ২ জনের যাবজ্জীবনসহ ১১ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ আকবর হোসেন এই রায় ঘোষণা করেন।
৮ মিনিট আগে
বরগুনার বামনায় প্লাস্টিকের ব্যাগ থেকে উদ্ধার করা নবজাতকের ঠাঁই হয়েছে বরিশালের আগৈলঝাড়া বিভাগীয় ছোটমণি নিবাস কেন্দ্রে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নবজাতকটির উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
১৭ মিনিট আগে
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২৩ মিনিট আগে