
গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ ঘোষিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব। তবে শেষ রক্ষা আর হয়নি। পুলিশ দেখে ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে লাফিয়ে আহত হলে গতকাল বুধবার মধ্যরাতে তাঁকে ওই অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মিনহাজুল ইসলাম আইয়ুব কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক পদেও রয়েছেন। তাঁকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের নিজ বাড়ি থেকে থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি কামাল হোসেন।
পুলিশ জানায়, আইয়ুবের বিরুদ্ধে কুড়িগ্রামে ‘বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত’ আশিক হত্যা মামলাসহ দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। চিকিৎসা শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
ওসি কামাল হোসেন বলেন, ‘আইয়ুবকে বাড়ি থেকে গ্রেপ্তারের সময় তিনি পালানোর উদ্দেশে বাড়ির ছাদ থেকে লাফ দিয়েছিলেন। এতে পায়ে আঘাত পেয়ে তিনি আহত হয়েছেন। আপাতত আদালতকে বিষয়টি জানানো হবে। চিকিৎসা শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।’

সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৩ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৪২ মিনিট আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
১ ঘণ্টা আগে
‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববি
১ ঘণ্টা আগে