ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তির সংবাদে দুদিন আগে এলাকাবাসী ও আত্মীয়স্বজনদের মিষ্টি মুখ করিয়েছেন। কিন্তু সংশোধিত ফলাফলে নেই তাদের নাম। বৃত্তির আনন্দ বিষাদে পরিণত হয়েছে ১০ শিক্ষার্থীর। তাঁরা লজ্জায় বাড়ি থেকে বের হচ্ছে না। অভিভাবকেরাও পড়েছেন বিব্রতকর পরিস্থিতিতে।
আজ শনিবার দুপুরে সরেজমিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোয়ালডাঙ্গী গ্রামে দেখা যায়, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল মো. ছিয়াম মিয়া (১১)। সংশোধিত ফলাফলে নেই তাঁর নাম। কষ্ট আর লজ্জায় গত তিন দিন ধরে বাড়ির বাইরে বের হচ্ছে না সে।
অভিভাবকেরা কথা বলার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। ছিয়াম উপজেলার বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাঁর বৃত্তি পরীক্ষার রোল ছিল ৩৬৫। বর্তমানে সে বানিয়াজুরী সরকারি স্কুল অ্যান্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করছে।
গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে উপজেলার রাহাত হাঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তানহা মাহমুদ সাধারণ গ্রেডে, ছাবিতা বিশ্বাস, ঈশিতা আক্তার, মীম আক্তার ও হাফজা আক্তার ট্যালেন্টপুলে বৃত্তি পায়। কিন্তু ১ মার্চ প্রকাশিত ফলাফলে এই ৫ জনের মধ্যে শুধু ছাবিতা বিশ্বাস বৃত্তি পায় সাধারণ গ্রেডে।
তরা বিদ্যালয়ে একজন, উত্তর তরা বিদ্যালয়ে একজন, পাঁচুরিয়া বিদ্যালয়ে দুজনের নাম বাদ পড়েছে। এক যুগ পর ট্যালেন্টপুলে বৃত্তি পায় পাঁচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ ছাত্রী। এই খুশিতে প্রতিবেশীদের মিষ্টিও খাওয়ান তাঁরা। কিন্তু এখন হতাশা নেমে এসেছে পরিবারগুলোতে। কারণ দ্বিতীয়বার প্রকাশিত ফলাফলে বৃত্তি পায়নি তাঁরা। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়েছে এই শিশু শিক্ষার্থী ও অভিভাবক।
শিক্ষার্থী ছিয়াম বলে, ‘স্যার আমাকে বলেছিল ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি। মোবাইলে সেই রেজাল্ট বের করে দেখেছি। সবাইকে মিষ্টিও খাইয়েছি। কিন্তু পরে জানতে পারি আমার বৃত্তি আসেনি।’
ছিয়ামের মা বীথি বেগম বলেন, ‘আমার ছেলে বৃত্তি পাওয়ায় অনেক খুশি হয়েছিলাম। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। যদি সে বৃত্তি নাই পেত, তাহলে আগে কেন দিল! কেন আমার ছেলের মনটা ভেঙে দিল! তিন দিন ধরে ছেলেটি বাড়ির বাইরে যায় না। ঠিকমতো খাওয়া দাওয়া করে না। ঘরে বসে কাঁদে। ওর মুখের দিকে তাকালে আমারও কান্না আসে। আমার ছেলের কোনো ক্ষতি হলে দায়ভার কে নেবে?’
অপর শিক্ষার্থী মীম আক্তার বলে, ‘আমি এটা মানতে পারিনি। আমাদের সঙ্গে কেন এমন করা হলো। সবাই জিজ্ঞাসা করে বৃত্তির খবর কি? কোনো উত্তর দিতে পারি না। সরকারের কাছে আবেদন, আবার ফলাফল সংশোধন করা হোক।’
বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল মিয়া বলেন, ‘ত্রুটির কারণে আগের ফলাফল বাতিল করে সংশোধিত তালিকা প্রকাশ করেছে। যারা বাদ পরেছে তাদের মনে কষ্ট লাগা স্বাভাবিক। বাদ পড়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আমরা বোঝানোর চেষ্টা করছি।’
বিষয়টি নিয়ে উপজেলার প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের কমপক্ষে ২০ জন শিক্ষকের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, সংশোধিত ফলাফলে সন্তানদের রোল নম্বর না থাকার ঘটনায় অভিভাবকেরা শিক্ষকদের দায়ী করছেন। নানাভাবে বোঝালেও বিষয়টি বুঝতে চাইছেন না গ্রামাঞ্চলের অভিভাবকেরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন বলেন, ‘প্রথম প্রকাশিত তালিকায় ত্রুটি ছিল বলেই সংশোধন করা হয়েছে। এতে কেউ বাদ পড়েছে, কেউ পেয়েছে। উপজেলায় ৩৩ জন ট্যালেন্টপুলে ও ৪৩ শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে। ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করতে পারবে তারা।’

দুর্গম সীমান্তবর্তী এ এলাকায় বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও ওআরএসের (খাবার স্যালাইন) সংকট দেখা দিয়েছে। বড় মদক বাজারের দুটি ছোট ফার্মেসিতে ওআরএস ও প্রয়োজনীয় ওষুধ না থাকায় আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে সমস্যায় পড়ছেন স্বজনেরা।
৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আবাসিক কোয়ার্টার থেকে অত্যন্ত বিষধর একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল শুক্রবার রাতে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা উত্তম আচার্যের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়...
২৩ মিনিট আগে
দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের এক দিন পর করতোয়া নদী থেকে তাসরিফুল ইসলাম তামীম (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার কাচদহ এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেন...
৪৩ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় অপরিকল্পিতভাবে খাল খননের ফলে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। কোথাও রাস্তা ভেঙে পড়ছে কৃষিজমিতে। ঝুঁকিতে রয়েছে প্রায় চার কিলোমিটার লোনা পানির বেড়িবাঁধ। স্বাভাবিক জোয়ারেই প্লাবিত হচ্ছে ছয়-সাতটি গ্রাম। অপরিকল্পিত খাল খননের ফলে দীর্ঘ পাঁচ কিলোমিটার জনবসতিপূর্ণ এলাকায় মানুষের দুর্ভোগ...
১ ঘণ্টা আগে