
মানিকগঞ্জের হরিরামপুরে রিকশাচালক ইদ্রিস আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার তাঁকে মানিকগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, ২০১৬ সালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ইদ্রিস আলী হত্যা মামলায় সেলিনা আক্তার ও নজরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর থেকেই দুজন আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, সেলিনা দীর্ঘদিন ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় এবং বিদেশে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে একই মামলার অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে ২০২২ সালের ৩০ জুলাই সাভার থেকে গ্রেপ্তার করেছিল র্যাব।

আয়োজকদের সূত্রে জানা গেছে, শহরের আলীশান রেস্টুরেন্ট তাদের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে কনসার্টটির আয়োজন করেছিল। গত সোমবার (১৭ আগস্ট) রেস্তোরাঁ কর্তৃপক্ষ কনসার্টের অনুষ্ঠানসূচি ঘোষণা করে। ওই দিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় অনুভূতির বিষয় উল্লেখ করে অনুষ্ঠানটি বন্ধের জন্য জেলা প্রশাসকের..
১২ মিনিট আগে
দেশীয় ফসলের হারিয়ে যাওয়া বীজ সংরক্ষণ, কৃষিবৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে বীজের বাজার গড়ে তোলার লক্ষ্য নিয়ে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শত প্রজাতির দেশীয় ফসলের বীজ ও অচাষকৃত উদ্ভিদের মেলা।
৩০ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩৪ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনিয়ম, রোগী ও স্বজনদের হয়রানি এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ নয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে মহানগর ছাত্রদল। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন...
৩৭ মিনিট আগে