
অবশেষে মানিকগঞ্জের সাটুরিয়ার মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের গরম গ্যাসে ধানখেত ক্ষতিগ্রস্ত ৩৬ জন কৃষক ক্ষতিপূরণ পেয়েছেন। রোববার (১ জুন) অফিস চলাকালে সাটুরিয়া উপজেলা কৃষি দপ্তর থেকে কৃষকদের মাঝে ১ লাখ ৯৪ হাজার ৯৭৮ টাকা বিতরণ করা হয়। বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এর আগে এ ঘটনায় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়। গত ২০ মে ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে অভিযুক্ত ইটভাটাটির বিরুদ্ধে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ভাটার সব কার্যক্রম এবং বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ।
এ ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে ভুক্তভোগী কৃষকেরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
তিন ফসলি জমিতে দীর্ঘদিন ধরে যমুনা ব্রিকস ফিল্ড পরিচালিত হয়ে আসছিল। এর গরম গ্যাস ও কালো ধোঁয়ায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ধানসহ বিভিন্ন ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়ে।
ভুক্তভোগী কৃষক মো. শামীম বলেন, ‘ক্ষতিপূরণের টাকা পেয়ে আমরা খুশি। পাশে থাকার জন্য প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানাই।’
ভাটার মালিক আবুল কালাম জানান, গতকাল নির্ধারিত দিনে ৩৬ জন কৃষকের মধ্যে ক্ষতিপূরণের পুরো টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিয়েছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়েছে।’

বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
৪১ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে সুমন মিয়ার কন্যা সাইফা আক্তার (২) ও তুহিন মিয়ার কন্যা সুরাইয়া আক্তার (৩)। নিহত দুজন সম্পর্কে চাচাতো বোন। দুই শিশুর মৃত্যুর খবরে
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
১ ঘণ্টা আগে