
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, কোনো প্রতিষ্ঠানে দুর্ঘটনা বা অব্যবস্থাপনার ঘটনা ঘটলে শুধু নিচের স্তরের কর্মচারীদের দায়ী করে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ আর থাকবে না। যে প্রতিষ্ঠানে যিনি দায়িত্বে থাকবেন, সেখানে কোনো অনিয়ম বা দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধেই আগে ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনা ঘটার পর দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করা হবে। কেউ দায়িত্বে অবহেলা করলে তাঁকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
রাজিব আহসান বলেন, জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে, ঈদযাত্রাকে সামনে রেখে নৌপথে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে ঘাট এলাকায় তদারকি বাড়ানো হয়েছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে