
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদ কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তা করবে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা এসব এলাকায় দায়িত্ব পালন করবেন।

সাতক্ষীরার কালীগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে সোহরাব হোসেন সরদার নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু বক্কর ছিদ্দিক এই রায় ঘোষণা দেন। রায় ঘোষণার সময় আসামি সোহরাব হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত...
৩ মিনিট আগে
বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার নওখিলা পি এন উচ্চবিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
৫ মিনিট আগে
চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে আটকের দাবিতে হাজারো মানুষ ঘটনাস্থল ঘেরাও করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশ।
৯ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম। সংগঠনটি বলেছে, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে এবং শিশুদের নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে পড়েছে।
১৫ মিনিট আগে