
দেশের প্রতিটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি। কোনো মানুষ বা এলাকা যেন নিরাপদ পানি সরবরাহের বাইরে না থাকে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাসিয়ালি-কৃষ্টপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের আওতায় স্থাপিত পানির উৎস পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। পরে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে ভাসিয়ালি-কৃষ্টপুর এলাকার আব্দুর রহমানের বাড়িতে স্থাপিত একটি গভীর নলকূপের কার্যক্রম দেখেন প্রতিমন্ত্রী। পানি সরবরাহব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নিরাপদ পানি সরবরাহের সমস্যা ও প্রয়োজনের কথাও শোনেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের সব মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। মানিকগঞ্জেও এ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্প বাস্তবায়নে কোনো মানুষ যেন বাদ না পড়ে, সেদিকে সংশ্লিষ্টদের বিশেষ গুরুত্ব দিতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যেসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট রয়েছে, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জনগণের চাহিদা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো মানুষ কিংবা কোনো এলাকা যেন নিরাপদ পানি থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।’
এ সময় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের পরিচালক মো. হানিফ, উপপ্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস খান মাখনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পর্যটক সীমান্তের বাড়ি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ায়।
২৬ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব হিমেল সরকারকে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
২৮ মিনিট আগে
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুলে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে গাড়িবহর পৌঁছানোর কথা। পথসভা ও জোহরের নামাজের বিরতির সময় নিরাপত্তায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রায় ৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন।
৩০ মিনিট আগে
কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেকুজ্জামান জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে কদমতলির ওই বাসার দ্বিতীয় তলার কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহ খাটের নিচে গলা কাটা অবস্থায় বিছানার চাদর দিয়ে মোড়ানো ছিল। তিন মাস আগে জুয়েল ও ইয়ানুর স্বামী স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন।
৩৩ মিনিট আগে