
১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুলে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল শনিবার দুপুর ১২টার দিকে লংমার্চের গাড়িবহর হাটিকুমরুলে পৌঁছানোর কথা। সেখানে পথসভা ও জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। নিরাপত্তায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রায় ৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন।
লংমার্চে অংশ নেওয়া নেতা-কর্মীদের স্বাগত জানাতে হাটিকুমরুল ইন্টারচেঞ্জসংলগ্ন বগুড়া মহাসড়কে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে মাইক ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় জামায়াত নেতাদের ভাষ্য, এক দিনের জন্য বৈদ্যুতিক মিটারের ব্যবস্থাও করা হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে আগত নেতা-কর্মীদের জন্য পানি সরবরাহ, শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এ জন্য স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, ‘আমাদের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, লংমার্চ উপলক্ষে হাটিকুমরুলে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে।’
অধ্যাপক শাহজাহান আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আগত ব্যক্তিদের সহযোগিতার জন্য এক হাজার স্বেচ্ছাসেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা পানি সরবরাহসহ বিভিন্ন কাজে থাকবেন। লংমার্চের কর্মসূচি সুষ্ঠুভাবে শেষ হবে বলে আশা করেন তিনি।
লংমার্চকে কেন্দ্র করে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সিরাজগঞ্জ জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সলঙ্গা থানা-পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লংমার্চের দিন হাটিকুমরুল ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গাড়িবহরের চলাচল, পথসভাস্থল, গুরুত্বপূর্ণ মোড় ও আশপাশের এলাকায় তাঁরা দায়িত্বে থাকবেন। যান চলাচল স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। ওই দিন পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে লুটপাট ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
২ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরীতে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলমগীর নামের এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষের এক পক্ষে ছিলেন উপজেলার চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন ও অন্য পক্ষে ছিলেন একই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা।
২৩ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পর্যটক সীমান্তের বাড়ি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব হিমেল সরকারকে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
১ ঘণ্টা আগে