
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। তীরের অব্যাহত ভাঙনের ফলে গতকাল শনিবার বিকেলে ভবনটি নদীতে ধসে যায়।
আজ রোববার স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) মানিকগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঁচামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ওয়াজেদ আলী সরকার জানান, কয়েক দিন ধরে যমুনা নদীর তীর ভাঙন তীব্র হয়েছে। ভাঙনের মুখে পড়ে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। প্রথম দিকে স্কুলের একটি অংশ নদীতে দেবে যায়। পরে গতকাল দুপুরের দিকে ভবনের বাকি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভবনের ভেতর থাকা চেয়ার, টেবিলসহ কিছু আসবাব বাইরে বের করা গেলেও অন্য কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে শুক্রবার তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ভবন পরিদর্শন করতে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীকে পাঠিয়েছিলাম। কিন্তু শনিবার দিন জানতে পারি ভবনটি সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে