মানিকগঞ্জে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় মিলন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অর্থদণ্ড দেন।
ভোক্তা-অধিদপ্তর সূত্রে জানা গেছে, মিলন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ডিজেল পরিমাপে কম দিয়ে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে দুপুরে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিজেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতি ৫ লিটার ডিজেলে প্রায় ২৩০ মিলিলিটার কম দেওয়া হতো বলে জানা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
১২ মিনিট আগে
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১ ঘণ্টা আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
২ ঘণ্টা আগে