
দুই দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখা ক্যাম্পাস। এর মধ্যেই শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা। বাধ্য হয়ে হাঁটুসমান নোংরা পানিতে বসেই পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের—যা নিয়ে তৈরি হয়েছে চরম ক্ষোভ।
কুমিল্লা শহরের ধর্মপুর এলাকায় অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখা ক্যাম্পাস। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের কলাভবন, বিজ্ঞান অনুষদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভবনসহ একাধিক ভবনের নিচতলা পানিতে তলিয়ে আছে।

এই পরিস্থিতির মধ্যেই চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা। অনেক পরীক্ষার্থীকে কক্ষের ভেতরে জমে থাকা ময়লা পানির মধ্যে বসেই পরীক্ষা দিতে দেখা গেছে। কোথাও বেঞ্চের ওপর পা তুলে, কোথাওবা পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিচ্ছেন তাঁরা। পরীক্ষার কক্ষগুলোয় যাওয়ার করিডরও পানিতে সয়লাব। বেঞ্চ দিয়ে তার ওপর দিয়ে হেঁটে কক্ষে ঢুকছেন পরীক্ষার্থীরা।
কলাভবনের নিচতলার প্রায় প্রতিটি কক্ষেই জমে থাকা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। একই অবস্থা বিজ্ঞান অনুষদের শ্রেণিকক্ষ ও বিভাগীয় প্রধানদের কক্ষেও। দীর্ঘ সময় পানিতে পা ভিজিয়ে রাখায় চুলকানি, অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন পরীক্ষার্থীরা।
অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসাইন বলেন, ‘এভাবে পানির মধ্যে বসে পরীক্ষা দিতে হবে, ভাবিনি কখনো। আমরা খুবই দুর্ভোগের মধ্যে আছি। একটি সরকারি কলেজে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না।’
একই বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. লোকমান বলেন, এটা নতুন কিছু নয়, প্রতিবছর বর্ষা এলেই এই অবস্থা হয়। সামান্য বৃষ্টিতেই পুরো ক্যাম্পাস ডুবে যায়। ড্রেনেজ ব্যবস্থার ঠিক না থাকায় এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে।
আরেক পরীক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, পানিটা শুধু বৃষ্টির নয়, আশপাশের ড্রেনের নোংরা পানি কক্ষে ঢুকছে। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই অবস্থায় মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়া খুব কঠিন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঞা বলেন, ‘কলেজে দুদিন আগে অনেক পানি ছিল, এখন কিছুটা কমেছে। কলাভবন ও কমার্স ভবনের নিচতলার কয়েকটি কক্ষে পানি রয়েছে। যেসব কক্ষে সমস্যা, সেখানকার পরীক্ষার্থীদের আমরা অন্যত্র সরিয়ে নিয়েছি।’

অধ্যক্ষ আরও বলেন, বাইরের পানি ক্যাম্পাসে ঢুকে পড়ায় এই সমস্যা হচ্ছে। ড্রেনেজ সিস্টেম উন্নয়নের জন্য প্রায় ৪০ লাখ টাকার একটি প্রকল্পের টেন্ডার হয়েছে। কাজ শুরু হলে সমস্যার বড় অংশ সমাধান হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, অপরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থা ও আশপাশের ড্রেনের সঙ্গে সমন্বয় না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না।
প্রসঙ্গত, ১৮৯৯ সালে রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় রানি ভিক্টোরিয়ার নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। পরে ১৯৬৪ সালে স্থান সংকুলান না হওয়ায় ডিগ্রি শাখা ধর্মপুরে স্থানান্তর করা হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে ২০টির বেশি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে।

কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার জিন্নাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
৪ মিনিট আগে
রাজধানীর কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। তাঁর নাম রাকিবুল হাসান সরকার (৩২)। গত মঙ্গলবার বিকেল থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পরদিন বুধবার কালাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
রাজধানীর ডেমরায় আমুলিয়া মডেল টাউন এলাকায় কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ দুজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
২৮ মিনিট আগে
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ইউনিট হেড’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩০ মিনিট আগে