
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে পুতিন ট্রাম্পকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে এর পরিণতি হবে ‘অনিবার্য ও ভয়াবহ ক্ষতিকর’। কেবল ইরান নয়, দেশটির প্রতিবেশী ও পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও এই পরিণতি হবে ভয়াবহ।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ এ তথ্য জানান। তিনি বলেন, দুই নেতা মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। উশাকভ সাংবাদিকদের জানান, ফোনালাপটি ৯০ মিনিটেরও বেশি সময় ধরে চলে এবং এটি ছিল ‘খোলামেলা ও কার্যকর’ আলোচনা।
তিনি বলেন, উভয় দেশের প্রেসিডেন্ট ‘বিশেষভাবে ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির ওপর গুরুত্ব দিয়েছেন’। উশাকভের ভাষ্য অনুযায়ী, ‘ভ্লাদিমির পুতিন মনে করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তটি সঠিক। কারণ, এতে আলোচনার সুযোগ তৈরি হবে এবং সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়তা করবে।’
তবে পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার সামরিক পদক্ষেপ নিলে এর অনিবার্য ও ভয়াবহ ক্ষতিকর পরিণতি শুধু ইরান ও তার প্রতিবেশীদের জন্যই নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও হবে।’ উশাকভ আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যুতে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা দিতে রাশিয়া ‘সব ধরনের সম্ভাব্য সহযোগিতা দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ’। তিনি জানান, মস্কোর উদ্যোগেই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়াশিংটনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি পুতিনের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ করেছেন। তবে তিনি জানান, ইরানের চেয়ে ইউক্রেন যুদ্ধই আলোচনায় বেশি গুরুত্ব পেয়েছে। ট্রাম্প আরও বলেন, পুতিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ বন্ধে ‘সহায়তা করতে চান’, তবে তিনি রুশ নেতাকে আগে ইউক্রেন আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেন যুদ্ধবিরতি প্রস্তাব
উশাকভ সাংবাদিকদের আরও জানান, ইউক্রেন যুদ্ধ নিয়েও দুই নেতা আলোচনা করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর এই যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। তিনি বলেন, ট্রাম্পের অনুরোধে ভ্লাদিমির পুতিন বর্তমান যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন, ‘সংঘর্ষরেখায় আমাদের সেনারা কৌশলগত সুবিধা ধরে রেখেছে এবং শত্রুপক্ষকে পিছু হটতে বাধ্য করছে।’
উশাকভ বলেন, ‘ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প দুজনই মূলত কিয়েভ সরকারের আচরণ নিয়ে একই ধরনের মূল্যায়ন করেছেন। (ভলোদিমির) জেলেনস্কির নেতৃত্বাধীন এই সরকার ইউরোপীয়দের প্ররোচনা ও সমর্থনে সংঘাত দীর্ঘায়িত করার নীতি অনুসরণ করছে।’ উশাকভ জানান, পুতিন বলেছেন তিনি—‘বিজয় দিবস উদ্যা পনের সময়কালে যুদ্ধবিরতি ঘোষণা করতে প্রস্তুত।’ ট্রাম্প এই উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন করেছেন এবং উল্লেখ করেছেন যে এই দিনটি ‘আমাদের যৌথ বিজয়ের স্মারক।’
রাশিয়া প্রতি বছর ৯ মে ‘ভিক্টরি ডে’ বা বিজয় দিবস হিসেবে উদ্যাপন করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির ওপর সোভিয়েত বিজয়ের স্মরণে পালিত হয়। এ উপলক্ষে মস্কোর কেন্দ্রস্থলে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। তবে চলতি বছরের আয়োজনটি সংক্ষিপ্ত করা হবে। কারণ, ইউক্রেনের পাল্টা হামলার ঝুঁকি রয়েছে—এমন সতর্কতার অংশ হিসেবে আগেই ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে...
৭ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে একটি ছোট স্পোর্টস বিমান আঘাত হেনেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলের এই দুর্ঘটনায় পুরো বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহুতল ভবনটি থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হয়...
১০ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা একলাফে দ্বিগুণের বেশি বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহত ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল...
১১ ঘণ্টা আগে
নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো...
১১ ঘণ্টা আগে