
যমুনা নদীতে নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাটের মধ্যকার নৌপথে ৩৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই পথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) এই তথ্য জানিয়েছে। এর আগে গত শুক্রবার রাত ১০টার থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আরিচা ফেরিঘাট থেকে একটি ফেরি লোড দিয়ে কাজিরহাট ফেরিঘাটের উদ্দেশ্যে আরিচা ঘাট ছেড়ে যায়। দীর্ঘ সময় নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাট এলাকায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে পড়ে। দুপুরে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা নদীর মধ্যে বেশ কয়েকটি স্থানে ডুবোচরের সৃষ্টি হয়, যে কারণে ফেরি চলাচলে সমস্যা হয়। ডুবোচর ও মাটি জমায় নৌ-চ্যানেল সরু হয়ে যায়। ফলে দেখা দেয় নাব্য সংকট। এ অবস্থায় গত শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে নৌ-চ্যানেল ড্রেজিং করায় আজ দুপুর থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, নাব্য সংকটের কারণে শুক্রবার রাত থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যমুনা নদীতে নাব্যতা রক্ষার্থে ড্রেজিং করায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ জন্য আজ ফেরি চলাচল শুরু করা হয়েছে। নৌপথের উভয় ঘাট থেকে ফেরি ছাড়া হয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
১ ঘণ্টা আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
১ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২ ঘণ্টা আগে