Ajker Patrika

মানিকগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
মানিকগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপে থাকা ২ জন নিহত। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাসেল (২৭) ও আরাফাত (২০)। আহতরা হলেন শাহ আলম (৩০) ও সাগর (২২)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরগি পরিবহনের জন্য একটি পিকআপ চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাহআলম ও সাগর চিকিৎসাধীন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতব্বর জানান, মানিকগঞ্জ কন্ট্রোল রুম থেকে দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত