
নেত্রকোনার কেন্দুয়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাসকা বাজার, আলমপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাসকা বাজার, আলমপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে একটি পাগলা কুকুর হঠাৎ করে মানুষকে কামড়াতে শুরু করে। এ সময় শিশু ও বয়স্কসহ ১০ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. রিফাত জানান, কুকুরের কামড়ে আহত ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তা দেওয়া যায়নি। জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হয়েছে তাদের।

প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের এ ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনতাইয়ের অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলছে।
১৬ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে নিজ ঘর থেকে জয় প্রধান (২৬) নামের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই স্থান থেকে মাইদুল (১৮) নামে আরেক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার ভেতরে হাতবোমা বিস্ফোরণে চার শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে...
১ ঘণ্টা আগে