
গাজীপুরের শ্রীপুরে ছয় বছর বয়সী এক শিশুকে চিপসের লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন হয়রানির অভিযোগে মো. আসিফ (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম।
অভিযুক্ত মো. আসিফ উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার আব্দুল জলিলের ছেলে।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, শিশুটি বাড়িতে ছিল। শিশুর মা স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। দুপুরের দিকে আসিফ তাঁর শিশুকন্যাকে চিপসের লোভ দেখিয়ে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে গিয়ে তাঁকে যৌন নিপীড়ন করেন। এ সময় শিশুটি চিৎকার করলে পাশের এক ছেলে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দেখতে পায়।
ঘটনার পর আসিফ শিশুটিকে ফেলে পালিয়ে যায় বলে জানান শিশুর বাবা। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁকে খুঁজতে থাকে এবং একপর্যায়ে আটক করতে সক্ষম হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সারা দেশে ছড়ালেও এর সংক্রমণ বেশি রাজধানী ঢাকায়। সারা দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৩২ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
৩ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি বরিশালে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিভাগের ছয় জেলার মধ্যে পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পিরোজপুরের এই অবস্থা সারা দেশকে ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
৩ ঘণ্টা আগে
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে সেতু ভেঙে দেবে যাওয়ায় তিন বছর ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি পাড়ার বাসিন্দারা। প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধায় ধান-চাল সংগ্রহ অভিযানের শেষ সময় ৩১ আগস্ট। এখনো দুই সপ্তাহ সময় বাকি আছে। তারপরও জেলায় ধান সংগ্রহ অভিযান বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। ফলে পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে গিয়ে ক্ষোভ জানান কৃষকেরা।
৪ ঘণ্টা আগে