
ঈদের চতুর্থ দিনেও মানিকগঞ্জের সাটুরিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদারবাড়িতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকে ভিড় করেছেন দেশের অন্যতম বড় এই জমিদারবাড়িতে।
প্রতিদিনের মতো মঙ্গলবার (ঈদের চতুর্থ দিন) বিকেল ৫টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, জমিদারবাড়ির চারপাশে যেন এক মেলার আমেজ। বাইরে সারি সারি মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন, গেটের সামনে টিকিট কাউন্টারে হালকা জট। প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা, শিশুদের জন্য ২০ টাকা।
সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের বাসিন্দা বাদল হোসেন পেশায় বেসরকারি চাকরিজীবী। পরিবারের চার সদস্যকে নিয়ে ঘুরতে এসেছেন বালিয়াটি জমিদারবাড়িতে। তিনি বলেন, ‘সারা বছর ব্যস্ততায় কোথাও যাওয়া হয় না। তাই ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঘুরতে এসে খুব ভালো লাগছে।’
বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী বলেন, ‘ঢাকা ও মানিকগঞ্জ থেকে যাতায়াতব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। সরকারের উদ্যোগে বিগত ১৫ বছরে এই জমিদারবাড়িতে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ফলে পর্যটকের আগমন বাড়ছে।’
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, ‘ঈদের ছুটিতে শুধু বালিয়াটি জমিদারবাড়িতেই নয়, সাটুরিয়ার ধলেশ্বরী নদী ও নাহার গার্ডেনেও ভিড় করছেন পর্যটকেরা। বাড়তি নিরাপত্তার কথা বিবেচনায় রেখে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।”
ঐতিহাসিক বালিয়াটি জমিদারবাড়ি
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি গ্রামে অবস্থিত জমিদারবাড়িটি দেশের বৃহত্তম আয়তনের জমিদার প্রাসাদগুলোর একটি। এটি প্রতিষ্ঠা করেন গোবিন্দ রাম সাহা, যিনি ১৮ শতকের মাঝামাঝি সময়ে লবণের ব্যবসা করে ধনসম্পদ অর্জন করেছিলেন।
বালিয়াটি জমিদারবাড়ি প্রায় ১৬ হাজার ৫৫৪ বর্গমিটার জায়গাজুড়ে গড়ে ওঠা সাতটি দক্ষিণমুখী দালানের সমন্বয়ে নির্মিত। প্রাসাদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত হচ্ছে।
জমিদারবাড়ির তত্ত্বাবধায়ক ইব্রাহিম বলেন, ‘সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। তবে ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও শীতকালে পর্যটকের ভিড় বেশি হয়। টিকিটের দাম কম, আর ঢাকা থেকে কাছাকাছি হওয়ায় এখানে মানুষের আগ্রহ বেশি।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে