
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মাগুরার মহম্মদপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ একটি পলাতক শক্তি। এসব নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে বিএনপি সরকার তা কঠোরভাবে মোকাবিলা করতে প্রস্তুত।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় নোমানী ময়দানে মাগুরা জেলা পুলিশের আয়োজনে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ ও মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, ভাটিয়ালি, বাউল, জারি, সারি, মুর্শিদি, লালনগীতি ও ভাওয়াইয়া একসময় বাংলায় জনপ্রিয় ছিল। দেশের এসব হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। দেশ থেকে হারিয়ে যাওয়া নানা ঐতিহ্য বাঙালির গর্ব ও অহংকার।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, কাবাডি, লাঠিখেলা, নৌকাবাইচ, কুস্তি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, সাপখেলা, ঝাপান খেলা ও গ্রামীণ মেলা একসময় খুব জনপ্রিয় ছিল। এসব খেলা এখন হারিয়ে যেতে বসেছে। যুবসমাজের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে এসব খেলার আয়োজন বাড়াতে হবে। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং সংস্কৃতি মন্ত্রণালয় নানামুখী কর্মসূচি নিয়েছে।

আয়োজকেরা জানান, উৎসবমুখর পরিবেশে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে। দিনব্যাপী এ খেলায় বালক ও বালিকা বিভাগে আটটি দল অংশ নিয়েছে।
উদ্বোধনী খেলায় শালিখা কাবাডি একাদশ ও মোহাম্মদপুর কাবাডি একাদশ মুখোমুখি হয়। অনুষ্ঠানের আগে মন্ত্রী নোমানী ময়দানের উত্তর পাশে মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

গত দেড় দশকের বেশি সময় ধরে দশম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন ফার্মাসিস্টরা। তবে দীর্ঘদিনেও এ দাবির বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত হয়নি। এবার নতুন করে বিষয়টি আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ফার্মাসিস্টদের প্রথম জাতীয় কনভেনশনে বক্তারা...
১০ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দলবদ্ধ ধর্ষণ, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে মোখলেছুর রহমান মিঠু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৪ মিনিট আগে
জামায়াতের মুখে এক কথা, অন্তরে আরেক কথা। জামায়াতের জন্মলগ্ন থেকে দ্বিমুখী আচরণ ছাড়া অন্য কোনো আচরণ আমরা দেখিনি। জামায়াত মুখে বলছে, তারা সরকারকে সহযোগিতা করছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি, কীভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে আগের মতো আন্দোলন করা যায়—সেই অপচেষ্টা তারা করছে।
১৬ মিনিট আগে
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে সরকারি অর্থায়নে নির্মাণ করা হয়েছিল মহিলা মার্কেট। উদ্দেশ্য ছিল—নারীরা সেখানে ব্যবসা করবেন, তৈরি হবে তাঁদের নিজস্ব আয়ের সুযোগ। কিন্তু রংপুরের পীরগাছায় সেই উদ্যোগের বাস্তব চিত্র ভিন্ন।
১৬ মিনিট আগে