
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দলবদ্ধ ধর্ষণ, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে মোখলেছুর রহমান মিঠু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোখলেছুর ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী যুবতী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন ফুল মিয়া ওরফে ফুলবর, আল আমিন, নাইনুল ইসলাম ও লিটন মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর নাচ-গানের কথা বলে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকা থেকে তিন যুবতীকে ভাড়ায় ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুরের সামাদের ঘাট এলাকায় নিয়ে আসা হয়। পরে সেখান থেকে দুজন চলে গেলেও অপর যুবতী থেকে যান।
ভুক্তভোগী অভিযোগ করেন, সামাদের ঘাট এলাকার নির্জন কাশবনে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তাঁর কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৬০০ টাকা কেড়ে নেওয়া হয়।
পরে ভুক্তভোগী যুবতীর কাছে বাড়ি ফেরার টাকা না থাকায় তিনি অভিযুক্ত ব্যক্তিদের খোঁজে ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকায় যান। সেখানে অভিযুক্ত ব্যক্তিদের একজনকে দেখতে পেয়ে মোবাইল ও টাকা ফেরত চাইলে তিনি তা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং ভয়ভীতি প্রদর্শন করেন।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ভূরুঙ্গামারী থানা-পুলিশে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত মোখলেছুর রহমান মিঠুকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী মুন্সিগঞ্জের বাসিন্দা। তাঁকে নাচ-গানের জন্য ভাড়া করে আনা হয়েছিল। এ ঘটনায় আজ শুক্রবার মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার ও মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে।

ঝড়-বৃষ্টিতে পলিথিনের ছাউনি উড়ে যেত। বৃষ্টির পানি গড়িয়ে পড়ত চৌকিতে। তীব্র রোদে উত্তপ্ত হয়ে উঠত আশ্রয়টুকু। সেই পলিথিনের নিচেই দিনের পর দিন কেটে যাচ্ছিল বৃদ্ধ কফিল প্রামাণিক (৭০) ও তাঁর দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে আসমত প্রামাণিকের (৫২) জীবন।
১ সেকেন্ড আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, মুখোশসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার নয়াটিলা মাজারের প্রায় ১০০ গজ পূর্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে ফেসবুকে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে বাসুদেব রাজবংশীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
৮ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় একটি মুরগির খামারে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। অস্ত্রের মুখে খামারে থাকা ব্যক্তিদের জিম্মি করে মুরগি, মুরগির খাদ্য, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। এই ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাড়া না পাওয়ার...
৯ মিনিট আগে