
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে উচ্ছ্বসিত মাদারীপুরবাসীও। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।
জানা গেছে, আজ সোমবার সকালে সড়কপথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সরাসরি বরিশাল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর বরিশালের উদ্দেশে যাওয়াকে ঘিরে মাদারীপুরেও নেতা-কর্মীদের মধ্যে বইছে উৎসব আমেজ।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোর থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে অবস্থান নিয়েছেন শিবচরের বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। অন্যদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডেও জেলা বিএনপির নেতা-কর্মীরা শুভেচ্ছা জানাতে জড় হয়েছেন। এ ছাড়া, মহাসড়কের ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।
স্থানীয় নেতা-কর্মীরা বলেন, ‘আমাদের শিবচর হয়ে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল যাচ্ছেন। আমরা সরাসরি তাঁকে একনজর দেখার জন্য মহাসড়কে এসেছি। শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন ছাড়াও তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকেরা এসে ভিড় করেছেন।’
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান নেতা আবু জাফর চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল যাচ্ছেন। শিবচরের মহাসড়ক হয়েই যেতে হয়। এই এলাকার নেতা-কর্মী ছাড়াও সাধারণ সমর্থকদের মধ্যে অন্য রকম আনন্দ বইছে। আমরা সড়কপথে তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছি। সাধারণ মানুষও এসেছে। সবার মধ্যেই অন্য রকম উচ্ছ্বাস বইছে।’
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. সোহেল রানা বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা আবেগপ্রবণ হয়ে মহাসড়কে এসেছে। প্রধানমন্ত্রী শিবচর হয়ে বরিশাল যাবেন। আমরা তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য মহাসড়কে জড়ো হয়েছি। নেতা-কর্মী ও সমর্থকদের ভালোবাসা থেকে তারা সবাই এসেছে।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে