মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে অগ্নিকাণ্ডে সোনার দোকানসহ আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
আজ শুক্রবার ভোররাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজারে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, বাজারে মুন্সি ডেকোরেটর নামের একটি প্রতিষ্ঠান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় রাস্তা দিয়ে যাওয়া এক ব্যক্তি আগুন দেখে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন এগিয়ে আসার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই মুদি, ডেকোরেটর, স্বর্ণালংকার, ফার্মেসি, কাপড়ের দোকানসহ আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, বাজারের ভেতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৭ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৭ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
৩২ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে