
লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সী রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মফিজুর রহমান ওরফে জিএস বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে লালমনিরহাট পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

লালমনিরহাটে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে ঘিরে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিচওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মাছ চুরি করা নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই মারামারির ঘটনা ঘটে। তবে চুরি যাওয়া মাছ ফেরত দিয়ে ভারতীয় নাগরিকেরা বাংলাদেশের কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।