
লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দোয়ানী পিত্তিফাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক জহুরুল মোল্লা বরিশালের আগৈলঝাড়া উপজেলার আশকর গ্রামের বাসিন্দা। তিনি গ্রামীণ ফোন টাওয়ারের শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে পাশের ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান জহুরুল মোল্লা। এ সময় শিশুটির চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে গিয়ে জহুরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। শিশুকে আলামত সংগ্রহের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক জহুরুল মোল্লাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে আলু উত্তোলন ও বেচাকেনা বন্ধ রেখেছেন আলু ব্যবসায়ীরা। ভাড়া পুনর্নির্ধারিত না হওয়া পর্যন্ত তাঁরা হিমাগার থেকে আলু ছাড় করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এতে গত বুধবার থেকে হিমাগারগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
৫ ঘণ্টা আগে
কক্সবাজার শহর থেকে ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী গ্রাম। কৃষিনির্ভর এই গ্রাম ফসল উৎপাদনে এখনো জেলার অনন্য এলাকা। কালের পরিক্রমায় সেই গ্রামের পাতলী খাল ভরাট আর সরু হয়ে গেছে।
৫ ঘণ্টা আগে
বরিশালের মেঘনা নদীঘেরা মেহেন্দীগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ ছয়টি সড়ক সংস্কারের জন্য টেন্ডার (দরপত্র) জমা দেওয়ার দুই মাস পেরিয়ে গেলেও সংস্কার কাজ শুরু হয়নি। দরপত্র জমা দেওয়া ১২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম সর্বনিম্ন দরদাতাকে কাগজপত্রে ত্রুটির অজুহাতে বাদ দেওয়া হয়েছে
৬ ঘণ্টা আগে
উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান লাভ করেছে কাব্য। আ ন ম আতিফ আল হাসান কাব্যর বাবা মরহুম অহিদুজ্জামান রিওন সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা...
৮ ঘণ্টা আগে