
লালমনিরহাটের পাটগ্রামে ৬৬ বছর বয়সী শরিফুল ইসলাম প্রধান অবশেষে বিয়ে করেছেন। তিনি ২১ বছর বয়সী তরুণী আইরিন আক্তারকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছেন।
জানা গেছে, পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকার ধনাঢ্য ব্যবসায়ী শরিফুল ইসলাম প্রধানের বাবা–মা মারা যাওয়ার পর থেকে একা জীবন যাপন করছিলেন। একসময় আবাসিক হোটেলে রাতযাপন করতেন। পরে পরিবেশকের ব্যবসা শুরু করেন। একাকিত্ব কাটানোর জন্য ২২ মার্চ রাতে তিনি তাঁর পরিচিত আইরিন আক্তারকে বিয়ে করেন। আইরিন আক্তার কুচলিবাড়ী ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে। বর্তমানে তিনি টাঙ্গাইলের একটি ডিপ্লোমা মেডিকেল কলেজে পড়াশোনা করছেন।
শরিফুল ইসলাম প্রধান আজকের পত্রিকাকে বলেন, আইরিনের সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘদিনের। আইরিন পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন। শরিফুল চতুর্থ শ্রেণি থেকে তাঁকে আর্থিক সাহায্য করতেন। বিয়ের জন্য নানা জায়গা থেকে প্রস্তাব এলেও আইরিন রাজি হচ্ছিলেন না। একসময় আইরিন নিজেই তাঁকে বিয়ে করতে ইচ্ছা প্রকাশ করেন। এরপর দুই পক্ষের পরিবারের সম্মতিতে ৬৬ বছর বয়সে শরিফুল ইসলাম বিয়ে করেন আইরিনকে।

শরিফুল ইসলাম প্রধান বলেন, ‘বয়স কোনো বিষয় নয়। আমরা জেনে-বুঝেই বিয়ে করেছি। আইরিন আমাকে বিয়ে করে খুশি। এ বয়সে এসে মনে হয়েছে, বিয়ে করা দরকার।’
এ বিষয়ে আইরিন আক্তার বলেন, শরিফুল ইসলামের সঙ্গে তাঁর সম্পর্ক কখনো প্রেমের ছিল না। তবে পড়াশোনার জন্য শরিফুল সব সময় তাঁকে সহায়তা করেছেন। আইরিন বলেন, ‘অর্থের লোভে নয়, আমি তাঁকে ভালোবেসেই বিয়ে করেছি।’

চট্টগ্রামে বড়দের বিরোধের জেরে গত সাড়ে চার মাসে ছয় শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। পারিবারিক ও দুপক্ষের সংঘাতের মাঝখানে পড়ে এসব শিশু নিহত হয় বলে জানা গেছে। তবে এসব হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি ধীরগতির হওয়ায় হতাশা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
১৫ মিনিট আগে
খুলনায় প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট নানা কারণে সারা বছরই স্থায়ী-অস্থায়ী জলাবদ্ধতার শিকার হচ্ছে ফসলের খেত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক জরিপে এই জলাবদ্ধতার পেছনে ১৫টি কারণ উঠে এসেছে। ওই প্রতিবেদনে জেলার আটটি উপজেলায় বছরে ১০ হাজার হেক্টর আবাদি জমি জলাবদ্ধতার কবলে পড়ে বলে উল্লেখ করা হয়।
৪৪ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনের কাছে মোবারকপুর রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত তিন বছরে ওই ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রায় পাঁচজনের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজনই ছিলেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং একজন ধান ব্যবসায়ী।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে ৫ মাস ধরে যক্ষ্মা প্রতিরোধের বিসিজি ও ওপিভির (পোলিও) টিকা মিলছে না; পাশাপাশি পেন্টা ও পিসিভি টিকারও সংকট রয়েছে। হামজনিত শিশুমৃত্যুর ঘটনায় যখন দেশজুড়ে উদ্বেগ বাড়ছে, তখন এসব টিকা না পেয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকেরা। তাঁরা দ্রুত সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন।
১ ঘণ্টা আগে