
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্ত্রীদের নিয়ে ছেলেরা তাঁদের বৃদ্ধ মাকে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বৃদ্ধ মমেনা খাতুন (৬৬)। তিনি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যানটারী এলাকার সুলতান মিয়ার স্ত্রী।
থানায় করা অভিযোগ থেকে জানা যায়, মমেনা খাতুনের ৩ ছেলের সবাই পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি বণ্টন করে নিয়েছেন। বণ্টন সূত্রে মমেনা খাতুন ৯ শতাংশ জমির মালিকানা পান। সেই জমি চাষাবাদ করে মায়ের ভরণপোষণ দিতেন ছোট ছেলে আমিনুল ইসলাম। সম্প্রতি ছোট ছেলেকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সেই জমির তামাকখেত কেটে নেন বড় ছেলে মিজানুর রহমান। এ ঘটনায় ছোট ছেলে থানায় মামলা করেন। সেই মামলায় সাক্ষী করা হয় মমেনা খাতুনকে।
বৃদ্ধ মা ছোট ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের বর্ণনা পুলিশের সামনে তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে ৭ মার্চ বিকেলে বড় ছেলে মিজানুর রহমান, তাঁর স্ত্রী পমিনা বেগম ও মেজ ছেলে মমিনুল ইসলাম মিলে বৃদ্ধ মাকে কাঠের লাঠি দিয়ে বেদম মারপিট করেন। এতে মমেনার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
পরে স্থানীয়রা মমেনা খাতুনকে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে ৫ দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। এরপর হামলাকারী দুই ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দেন মমেনা খাতুন।
ভুক্তভোগী মমেনা বলেন, পুলিশ তদন্ত করলেও আইনগত কোনো ব্যবস্থা না নেওয়ায় পুনরায় তাঁকে মারপিটসহ বাড়িছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে।
সন্তানদের মারধরে আঘাতের চিহ্নগুলো দেখিয়ে মমেনা খাতুন বলেন, ‘নিজে না খেয়ে সন্তানদের খাইয়েছি। সেই ছেলেরা আজ বউয়ের কথায় আমাকে এভাবে মারপিট করেছে। সেদিনের কথা মনে হলে এখনো বুকটা কাঁপে। অভিযোগ দিয়েছি, এ জন্য ছোট ছেলেকেসহ আমাকে বাড়িছাড়া করার হুমকি দিচ্ছে। পুলিশ তদন্ত করে আর কিছুই করছে না। যে সন্তানকে পেটে বুকে আগলে রাখতে নিজের শরীরের রক্ত পানি করেছি। সেই সন্তানের কারণে আজ বাড়িতেও থাকতে ভয় পাচ্ছি।’
অভিযুক্ত বড় ছেলে মিজানুর রহমান বলেন, ‘আমি না, আমার স্ত্রী মাকে মারপিট করেছে। শাশুড়ি-বউয়ে ঝগড়ায় এমন হয়েছে। মায়ের মুখের ভাষা ভালো না, তাই বউ পিটুনি দিয়েছে। মা যেহেতু থানায় অভিযোগ দিয়েছে। তাই মায়ের এখন আর খোঁজখবর নিচ্ছি না।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘অভিযোগটি তদন্তে অফিসার পাঠানো হয়েছিল। আপডেট খবর নিতে পারিনি। খোঁজখবর নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে আলু উত্তোলন ও বেচাকেনা বন্ধ রেখেছেন আলু ব্যবসায়ীরা। ভাড়া পুনর্নির্ধারিত না হওয়া পর্যন্ত তাঁরা হিমাগার থেকে আলু ছাড় করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এতে গত বুধবার থেকে হিমাগারগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
৫ ঘণ্টা আগে
কক্সবাজার শহর থেকে ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী গ্রাম। কৃষিনির্ভর এই গ্রাম ফসল উৎপাদনে এখনো জেলার অনন্য এলাকা। কালের পরিক্রমায় সেই গ্রামের পাতলী খাল ভরাট আর সরু হয়ে গেছে।
৫ ঘণ্টা আগে
বরিশালের মেঘনা নদীঘেরা মেহেন্দীগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ ছয়টি সড়ক সংস্কারের জন্য টেন্ডার (দরপত্র) জমা দেওয়ার দুই মাস পেরিয়ে গেলেও সংস্কার কাজ শুরু হয়নি। দরপত্র জমা দেওয়া ১২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম সর্বনিম্ন দরদাতাকে কাগজপত্রে ত্রুটির অজুহাতে বাদ দেওয়া হয়েছে
৬ ঘণ্টা আগে
উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান লাভ করেছে কাব্য। আ ন ম আতিফ আল হাসান কাব্যর বাবা মরহুম অহিদুজ্জামান রিওন সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা...
৮ ঘণ্টা আগে