
ভারতের চ্যাংড়াবান্ধায় আজাদুর রহমান আজাদ নামে এক বাংলাদেশি নাগরিককে হেনস্তার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার চ্যাংড়াবান্ধায় জনৈক কাস্টমস কর্মকর্তার ইন্ধনে গাড়িচালক ও মানি এক্সচেঞ্জ দোকানের কর্মচারীর যোগসাজশে এ ঘটনা ঘটে। পরে দেশে ফিরে ভুক্তভোগী সাংবাদিকদের এসব কথা জানান।
জানা গেছে, ঢাকার পল্লবী এলাকার বাসিন্দা আজাদুর রহমান আজাদের ছেলে ভারতের দার্জিলিংয়ের কার্শিয়াং এলাকার একটি বিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ছেলেকে আনতে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে আজ মঙ্গলবার সকালে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে সে দেশে প্রবেশ করেন।
এ সময় কোনো দালাল না ধরে সরাসরি ইমিগ্রেশনের কাজ শেষে জনৈক কাস্টমস কর্মকর্তার কাছে যান। কাস্টমস কর্মকর্তা মানি এক্সচেঞ্জের (মুদ্রা বিনিময়) একটি প্রতিষ্ঠান দেখিয়ে টাকা বিনিময় করার কথা বলেন। আজাদ এ সময় নিজের ইচ্ছেমতো প্রতিষ্ঠানে ইউএস ডলার মুদ্রা বিনিময় করবেন বলে জানান ওই কর্মকর্তাকে।
এ কথা বলায় ওই কর্মকর্তা কয়েকজন গাড়িচালক ও মানি এক্সচেঞ্জ দোকানের কর্মচারীকে আজাদের পেছনে লেলিয়ে দেন। আজাদ অন্য প্রতিষ্ঠানে মুদ্রা বিনিময় করে গাড়িতে উঠতে গেলে কয়েকজন চালক ও দোকানের প্রতিষ্ঠানের কর্মচারী বাধা দেন। এ সময় আজাদের সঙ্গে থাকা তাঁর ট্রাভেল ব্যাগ ছুড়ে ফেলে দেন এবং তাঁকে (আজাদ) হেঁটে যেতে বলেন। তিনি সড়কে চলাচলরত অটোগাড়িতে ও মাথাভাঙ্গা যাওয়ার বাসে উঠতে চাইলেও উঠতে দেননি তাঁরা।
একপর্যায়ে আজাদ প্রায় তিন কিলোমিটার সড়ক হেঁটে চ্যাংড়াবান্ধা সড়কের ট্রাফিক পুলিশের শরণাপন্ন হন। এ সময় মেখলিগঞ্জ থানা-পুলিশের ওসি ও চ্যাংড়াবান্ধা পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে আনেন ওই ব্যক্তিরা। পরে তাঁকে (আজাদ) ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ভিডিও ধারণ করতে থাকেন তাঁরা।
এ সময় তাঁরা (চালক-কর্মচারীরা) আজাদ ভারতকে নিয়ে আপত্তিকর কথা বলেছেন বলে উচ্চ বাচ্য করতে থাকেন। অবস্থা বেগতিক দেখে আজাদকে পুলিশ মেখলিগঞ্জ থানায় নিয়ে যান। মেখলিগঞ্জ থানা-পুলিশ পরিস্থিতি অনুযায়ী ইমিগ্রেশন পুলিশকে একটি লিখিত (ফরওয়ার্ডিং) দিয়ে তাঁকে পুলিশের গাড়িতে চ্যাংড়াবান্ধায় পাঠায়।
চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন পুলিশ তাঁকে বাংলাদেশে ফিরে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীকালে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন পুলিশ তাঁর ভিসা বাতিল করে ফেরত পাঠানোর সময় ক্ষমা না চাইলে দেশে ফিরে যেতে দেবেন না বলে জানান ওই ব্যক্তিরা। এ সময় জামাতি ও বাংলাদেশি আতঙ্কবাদী, ধর ধর, লাথি মার বলে চিৎকার করতে থাকেন তাঁরা। বিকেলে আজাদকে ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
সন্ধ্যায় আজাদুর রহমান আজাদ সাংবাদিকদের কাছে ঘটনা বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি দাবি করেন, ‘চ্যাংড়াবান্ধায় কোনো দালালের মাধ্যমে কাজ না করায় ও ওখানকার কাস্টমস কর্মকর্তার পছন্দমতো মানি এক্সচেঞ্জে টাকা বিনিময় না করায় গাড়িচালক-মানি এক্সচেঞ্জ দোকানের কর্মচারীদের দিয়ে মিথ্যা কথা ছড়িয়ে আমাকে হয়রানি ও অপমান, অপদস্থ করা হয়েছে।’
আজাদ বলেন, ‘ঈদে আমার ছেলেকে আনতে পারিনি। আমি ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশন ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এ ঘটনার তদন্ত করে মিথ্যা অপবাদ দেওয়ার বিচার দাবি করছি।’
এ ব্যাপারে জানতে চাইলে বুড়িমারী ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘শুনেছি ওই ব্যক্তি ভারতে গিয়ে শেয়ারিং গাড়িতে ওঠা নিয়ে চালকের সঙ্গে বিতর্ক হয়। ইন্ডিয়া নিয়ে নাকি আপত্তিকর কথা বলায় স্থানীয়রা উত্তেজিত হয়। পরে তাঁকে ফেরত পাঠায়।’

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে আলু উত্তোলন ও বেচাকেনা বন্ধ রেখেছেন আলু ব্যবসায়ীরা। ভাড়া পুনর্নির্ধারিত না হওয়া পর্যন্ত তাঁরা হিমাগার থেকে আলু ছাড় করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এতে গত বুধবার থেকে হিমাগারগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
৫ ঘণ্টা আগে
কক্সবাজার শহর থেকে ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী গ্রাম। কৃষিনির্ভর এই গ্রাম ফসল উৎপাদনে এখনো জেলার অনন্য এলাকা। কালের পরিক্রমায় সেই গ্রামের পাতলী খাল ভরাট আর সরু হয়ে গেছে।
৫ ঘণ্টা আগে
বরিশালের মেঘনা নদীঘেরা মেহেন্দীগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ ছয়টি সড়ক সংস্কারের জন্য টেন্ডার (দরপত্র) জমা দেওয়ার দুই মাস পেরিয়ে গেলেও সংস্কার কাজ শুরু হয়নি। দরপত্র জমা দেওয়া ১২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম সর্বনিম্ন দরদাতাকে কাগজপত্রে ত্রুটির অজুহাতে বাদ দেওয়া হয়েছে
৬ ঘণ্টা আগে
উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান লাভ করেছে কাব্য। আ ন ম আতিফ আল হাসান কাব্যর বাবা মরহুম অহিদুজ্জামান রিওন সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা...
৮ ঘণ্টা আগে