
লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মফিজুর রহমান ওরফে জিএস বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে লালমনিরহাট পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
জিএস বাবু লালমনিরহাট সরকারি কলেজের সাবেক জিএস। তিনি জেলা যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই স্কুলছাত্রীর বাবা ঢাকায় রিকশা চালান। মা ও ভাই বাসায় না থাকার সুযোগ গতকাল সোমবার বিকেলে বিএনপি নেতা জিএস বাবু মেয়েটির বাড়িতে তাকে ধর্ষণের চেষ্টা চালান।
ওই স্কুলছাত্রী জানায়, ‘মা বাড়িতে ছিলেন না। তখন জিএস বাবু ঘরে ঢুকে আমাকে ডাকলে আমি কাছে যাই। আমার সঙ্গে জোরাজুরি করলে আমি চিৎকার করি। এলাকাবাসী ও আমার ভাই বাড়িতে এসে তাকে হাতেনাতে আটক করে।’
মেয়েটির ভাই বলেন, এ বিষয়ে থানায় মামলা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো মামলা হয়নি। এ বিষয়ে কথা হচ্ছে।’

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে আলু উত্তোলন ও বেচাকেনা বন্ধ রেখেছেন আলু ব্যবসায়ীরা। ভাড়া পুনর্নির্ধারিত না হওয়া পর্যন্ত তাঁরা হিমাগার থেকে আলু ছাড় করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এতে গত বুধবার থেকে হিমাগারগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
৫ ঘণ্টা আগে
কক্সবাজার শহর থেকে ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী গ্রাম। কৃষিনির্ভর এই গ্রাম ফসল উৎপাদনে এখনো জেলার অনন্য এলাকা। কালের পরিক্রমায় সেই গ্রামের পাতলী খাল ভরাট আর সরু হয়ে গেছে।
৫ ঘণ্টা আগে
বরিশালের মেঘনা নদীঘেরা মেহেন্দীগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ ছয়টি সড়ক সংস্কারের জন্য টেন্ডার (দরপত্র) জমা দেওয়ার দুই মাস পেরিয়ে গেলেও সংস্কার কাজ শুরু হয়নি। দরপত্র জমা দেওয়া ১২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম সর্বনিম্ন দরদাতাকে কাগজপত্রে ত্রুটির অজুহাতে বাদ দেওয়া হয়েছে
৬ ঘণ্টা আগে
উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান লাভ করেছে কাব্য। আ ন ম আতিফ আল হাসান কাব্যর বাবা মরহুম অহিদুজ্জামান রিওন সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা...
৮ ঘণ্টা আগে